নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির, অপসারণের দাবি

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির, অপসারণের দাবি



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনির বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুনীতির অভিযোগ উঠেছে। স্কুলের গাছ কেটে অর্থ আত্মসাত, স্লিপের টাকা ভাগবাটোয়ারাসহ সীমানা প্রাচির বিক্রি নিয়ে নানা অভিযোগ এই শিক্ষা অফিসারের বিরুদ্ধে। এছাড়া শিক্ষক হয়রানীর অভিযোগ তো রয়েছে। সম্প্রতি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান সহকারী শিক্ষক মহাপরিচালক বরাবর প্রতিকার চেয়ে আবেদন করলে ঐ শিক্ষককে চরম হয়রানীর শিকার হতে হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ উঠেছে।

সূত্রমতে, সাতক্ষীরা সদর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ও গাছ বিক্রি করে অর্থ ভাগাভাগির অভিযোগের খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে। তারই রেশ কাটতে না কাটতে ফের আব্দুল গনির বিরুদ্ধে নিলাম ব্যতীত গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এবারের ঘটনা ঘোনা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

একাধিক সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ঘোনা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ ও পুরাতন সীমানা প্রাচীর বিক্রি করে অর্থ ভাগাভাগি করেছে সংশ্লিষ্ট ক্লাস্টারের থানা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) মোঃ নজরুল ইসলাম ও শিক্ষা অফিসার আবদুল গনি।

এ ঘটনার পর শিক্ষক সমাজ একেবারে অসহায় হয়ে পড়েছে। কারণ আব্দুল গনির দুর্নীতিতে পূর্বে কোন এটিইও এমনভাবে প্রকাশ্যে আব্দুল গনির দুর্নীতির সঙ্গী হয়নি। এরফলে আব্দুল গনির দুর্নীতি ও অনিয়মের হাত আরো শক্তিশালী হয়েছে বলে মনে শিক্ষকরা। নজরুল ইসলামের বন্ধু, ভাই ও আত্মীয় স্বজন প্রশাসনের উচ্চ পর্যায়ে চাকরি ও রাজনীতি করার সুবাদে তিনি নিয়মিত অফিস করেন না। সপ্তাহে ২/১দিন দুপুরের দিকে অফিসে এসে স্বাক্ষর করে চলে যান।

যেটুকু সময় থাকে অন্যান্য সহকর্মীদের সাথে দাপটের সাথে খারাপ ব্যবহার করেন। শিক্ষা অফিসার তার সাথে তাল মিলিয়ে অফিস স্টাফ ও অফিসারদের শিক্ষকদের সামনে গালমন্দ ও তুচ্ছতাচ্ছিল্য করেন। এরফলে অফিসে প্রত্যেকের ক্ষোভ থাকলেও প্রশাসন নিশ্চুপ থাকায় তারা অসহায়। সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। নিলাম ব্যতীত গাছ ও ভবন বা অন্য কোন স্থাপনা বিক্রি অতীতে সাতক্ষীরা সদর উপজেলায় ঘটেনি। ২০২০ সাল হতে আব্দুল গনির সুদীর্ঘ ৪ বছরের চাকরিকালে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

শিক্ষকগণ বলেন, প্রতিটি বিদ্যালয় হতে গাছ নিলামের নামে কর্তন করা হচ্ছে। আব্দুল গনির মূল আশ্রয়দাতা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল। অভিযোগ রয়েছে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল এসব অবৈধ অর্থের ভাগ পেয়ে থাকেন। সাধারণ শিক্ষকরা এসব অফিসারদের বিরুদ্ধে হয়রনীর ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তারা শিক্ষা অফিসারের অনিয়ম-দুর্নীতির কাছে জিম্মি হয়ে পড়েছেন।

এদিকে শিক্ষা অফিসার আব্দুল গনির সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বর্তমানে একটি তদন্ত চলমান রয়েছে। তদন্তে কী করণীয় তা শিক্ষকদের দিকনির্দেশনা দিতে গত ৩০-১২-২০২৩ তারিখ (শনিবার) বিকাল ৩টায় ছুটির দিনে নজরুল ইসলামের নেতৃত্বে শিক্ষা অফিসার আব্দুল গনির সভাপতিত্বে গোপন বৈঠক করা হয়। তার পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য নজরুল ও আব্দুল গনি শিখিয়ে দেন।

এছাড়া আলাদাভাবে শিক্ষকদের মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য বলা হচ্ছে। ক্ষেত্র বিশেষ হুমকি প্রদানও করা হচ্ছে। পূর্বে আব্দুল গনির চরম দুর্নীতি ও অনিয়মের কারণে বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জে শাস্তিমূলক বদলি করা হয়। কোন এক অজানা কারণে তা রদ করানো হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি বলেন, আমার বিরুদ্ধে মহাপরিচালক বরাবর অভিযোগ হয়েছে কিনা তা জানা নেই। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩০-১২-২০২৩ তারিখ শনিবার বিকাল ৩টায় ছুটির দিনে কিছু সংখ্যক প্রধান শিক্ষককে নিয়ে বৈঠক হয়েছে। বই বিতরণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মহাপরিচালকের বরাবর দায়ের করা অভিযোগের তদন্তে কে কীভাবে সাফাই সাক্ষ্য দিবে সে বিষয়ে ওই আলোচনার অডিও রেকর্ড আছে এমন কথা বলা হলে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি বলেন, আমার এ বিষয়ে জানা নেই।

সাধারণ শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনির অপসারণের দাবি জানিয়ে বলেন, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছারিতার কারণে সাতক্ষীরা সদরের শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনিকে বিচারের আওতায় আনা জরুরী। তাহলে শিক্ষার স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে সাতক্ষীরায়।

ঘোনা কাজীপাড়া প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান বিদ্যালয়ের গাছ কাটার কথা অস্বীকার করেন। এসময় তাকে গাছ কাটার ছবি সম্পর্কে জানানো হলে বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই।

ঘোনা কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা তিনি ফোন রিসেভ করেননি।

এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


Tag
আরও খবর