কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

শেরপুরে আট বছরের শিশুকে বলাৎকারেরচেষ্টায় যুবক গ্রেপ্তার



আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আট বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার ঘটনায় সুমন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯জানুয়ারি) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরআগে বৃহস্পতিবার দুপুরে নওদাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তার হওয়া সুমন মিয়া পাশ^বর্তী খানপুর ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮জানুয়ারি) রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা মো. আসলাম হোসেন বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।


মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন মিয়া পেশায় একজন চাতাল শ্রমিক। এই কারণে নওদাপাড়া এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। আর ভুক্তভোগী শিশুটির পরিবারও পাশের বাসায় থাকেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছি। এসময় টিভি দেখার কথা বলে ওই শিশুকে তার ঘরের ভেতরে নিয়ে যায়়। সেইসঙ্গে ঘরে নিয়ে গিয়ে ওই শিশুটিকে বলাৎকারের চেষ্টা চালায় সুমন মিয়া। একপর্যায়ে শিশুটি চিৎকার করে ঘর থেকে বের হয়ে এসে ঘটনাটি তার মাকে জানায়। এরই ফাকে অভিযুক্ত সুমন দৌড়ে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।


জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের পর গ্রেপ্তারকৃতকে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tag
আরও খবর



deshchitro-6a9580b48dcad-310826072508.webp
‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১০ ঘন্টা ৫১ মিনিট আগে