হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

রাজনীতি হোক জনসাধারণের কল্যাণে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-01-2024 04:45:16 pm



◾ইমন হাওলাদার  : রাজনীতি শব্দের সাথে পরিচিত নেই এমন মানুষ বর্তমান পৃথিবীতে বিরল।আমরা আমাদের চলার পথে প্রতিটি ক্ষেত্রে এ শব্দের ব্যবহার করে থাকি।কিন্তু আমরা সকল কিছুর মধ্যে হারিয়ে ফেলেছি

রাজনীতি শব্দের মর্মার্থ। রাজনীতিকে আমরা করে ফেলেছি ব্যক্তি কেন্দ্রীক। যা মুলত পুরোপুরি জনসাধারণের বিপক্ষে। রাজনীতির উৎপত্তি যদিও জনসাধারন এর মঙ্গলআর্থে হয়েছে। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করাই রাজনীতির মূল লক্ষ্য। প্রায় ক্ষেত্রেই বলা হয়ে থাকে রাজনীতি হচ্ছে রাজার নীতি। বর্তমানে এর সাথে সবাই প্রত্যক্ষ ভাবে যুক্ত না হলেও পরোক্ষ ভাবে যুক্ত। অনেকেই আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজনীতির অপব্যবহার করে থাকি। যার ফলে দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে। দেশ যাচ্ছে রসাতলে।খেটে খাওয়া,দিনমজুর,শ্রমিক শ্রেণির মানুষের দুর্ভোগ বোঝার কে আছে। আমরা মন চাইলেই ডেকে নিচ্ছি হরতাল,অবরোধ,মিটিং,মিছিল যা পুরো দেশকে অচল করে দিচ্ছে। জনসাধারণ পোহাচ্ছে দুর্ভোগ। যাদের একবেলা খাবার খাওয়ার পরে অন্য বেলা খাবারের জন্য মাঝে মাঝে আকাশের পানে তাকাতে হয় তারা বুঝে জীবনের মর্মার্থ কী।

প্রতিটি দিন তাদের কাছে এক একটা কালো অধ্যায়। হরতাল,অবরোধে বেশির ভাগ কর্মজীবী মানুষ তার কর্ম স্থলে সঠিক সময় পৌঁছাতে পাড়ে না,অনেকে চাকরির পরীক্ষা মিস করে, একাডেমিক পরীক্ষায় দুর্ভোগ। মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন গাড়ি,জাহাজ,ট্রেন,গার্মেন্টস,সরকারি অফিস,দোকান,শিল্প কারখানা ইত্যাদি যানবাহন ও প্রতিষ্ঠানে ভাংচুর এবং আগুন দেওয়া হয়। যার ফলে দেশ অর্থনৈতিক ভাবে ক্ষতি গ্রস্ত হচ্ছে। আমরা বিভিন্ন কারনেই প্রাচীন কাল থেকেই শোষিত হয়ে আসছি। যার কারনে আমরা বিশ্বের বহু দেশ থেকে অনেক যুগ পিছিয়ে শিল্প ও আধুনিক বিশ্বের প্রযুক্তির উদ্ধাবন ও ব্যবহারের দিক দিয়ে। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে সামনযহ্য আনতে আমাদের উচিত কাধে কাধ মিলিয়ে কাজ করা। বাংলাদেশকে ঘুরে দাঁড় করান। আপনার দেশের ভালো আপনি না চাইলে অন্য দেশের লোক কিন্তু চাইবে না। বাংলাদেশকে উন্নয়নের চরম শেখরে আমরাই পৌঁছে দিতে পাড়ি। অনেকেই রাজনীতির সাথে যুক্ত হতে চায় না। নিরপেক্ষ থেকে স্বাভাবিক ভাবে জীবন পরিচালনা করতে চায়। কিন্তু রাজনৈতিক দল বিদলের ক্ষমতার লড়াইয়ের বলি হয় সাধারন জনতা। কী দোস ছিল তাদের? সেদিন ঢাকার গোপীবাগে ট্রেনে আগুন দেওয়াতে ৪ জনের মৃত্যু। তারা কি জানত বাড়ি ফেরা হবে না আর। 

পৃথিবীর বুকে হাহাকার। তবে কী বলাই যায় না, এ দেশেতে জন্ম আমার, এ দেশেতে বাস 

এদেশ করলো আমার সাড়ে সর্বনাশ। মানুষের নিরাপত্তা কোথায়?? মানুষ আজ তার বাস গৃহেও নিরাপদ নয়। সেখানেও তাকে নিরাপদ হীনতায় ভুগতে হয়। বোমা আর গোলাগুলির শব্দে ঘুম আসে না।কোথায় পায় তারা এ ধরনের অস্ত্র ব্যবহারের লাইসেন্স। কিভাবে তাদের এত ভয়হীন অবস্থান? কে আছে তাদের পিছনে? যার জন্য তারা প্রশাসনের সামনেও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে ভয় পায়না। এসব ব্যক্তিবর্গ মানুষের মৃত্যুতে মায়াকান্না করে। কিন্তু নিজেই আবার কেড়ে নেয় হাজারো তাজা প্রাণ।এদের বিবেক বোধ কোথায়? আমরা কি আজও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পাড়িনি। দেশের উন্নয়ন করতে হলে দল বিদল ছাড়তে হবে। সকল শাসকের ভুল ভ্রান্তি তুলে ধরতে হবে। তাহলে শাসক তার ত্রুটি সংশোধন করে সবাইকে একসাথে নিয়ে দুর্বার গতিতে দেশকে উন্নয়নের চরম শেখরে পৌঁছে দিবে পাড়বে। তাই আসুন আমরা সবাই সচেতনতা অবলম্বন করি এবং নিজ দেশকে অন্য সকল দেশের মডেলে রুপান্তর করি।


লেখক : ইমন হাওলাদার 

শিক্ষার্থী,ঢাকা কলেজ 

শিক্ষার্থী, ইতিহাস বিভাগ


আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে