সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

মির্জাগঞ্জে নৌকা সাঁটিয়ে সরকারি জমি দখল, ক্ষুব্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা

সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনার সামনে টাঙ্গানো নৌক।

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা সাঁটিয়ে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। 


অভিযুক্তরা হলেন- সুবিদখালী বাজার এলাকার মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে মোঃ মনিরুজ্জামান মনির এবং তার আপন চাচাতো ভাই আতিক ফকির ও শফিকুল ইসলাম শফিক। 


উপজেলার সুবিদখালী বাজার ব্রিজের উত্তর পাড়ের ঢালের পশ্চিম পাশে সড়ক ও জনপদ বিভাগের বাকেরগঞ্জ-বরগুনা সড়কের সরকারি জমি অবৈধভাবে দখল করে তিনটি ঘর উত্তোলন করেছেন অভিযুক্তরা। 


এদের মধ্যে মনিরুজ্জামান মনির দীর্ঘ বছর ধরে প্রবাসে ছিলেন। তিনি দুবাইতে প্রবাসী থাকাকালীন সময়ে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ কালো টাকার মালিক হয়েছেন বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী। সেই কালো টাকা নিয়ে এর আগে বিভিন্ন মিডিয়ায় একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে।


বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইনে বলা আছে, কোনো সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু এসব নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোন কিছুর তোয়াক্কা না করে সরকারি জমি দখলে নিয়ে ঘর উত্তোলন করেন তারা। এভাবে অবৈধভাবে সরকারি জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুললে দিনদিন সড়ক ও জনপথ বিভাগের সম্পদ বেদখল হয়ে যাবে বলে জানান স্থানীয়রা। সেইসাথে গুরুত্বপূর্ণ সড়কের পাশে স্থাপনা গড়ে তোলার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটারও আশঙ্কা করেছেন পথচারীরা। 


অবৈধভাবে জমি দখলের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত অভিযুক্তরা বলেন, এটা আমাদের জমি, আমাদের নিকট কাগজপত্র আছে। এর মধ্যে সামান্য কিছু সরকারি জমি থাকতে পারে কিন্তু সরকারের প্রয়োজন হলে তা আমরা ছেড়ে দিব। 


আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার সাথে কথা বললে তাঁরা বলেন, তারা কেন ওখানে নৌকা টানিয়েছে তা আমরা জানিনা। দলের তাদের কোন সম্পৃক্ততাও নাই। তবে তাদের এ ধরনের কর্মকাণ্ডে আওয়ামী লীগের দুর্নাম হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরকে খুব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তাঁরা। 


এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান বলেন, বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করবো। 


পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ, এম, আতিক উল্লাহ জানান, সরেজমিনে সার্ভেয়ার পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হবে। আমাদের জমি দখল করা হলে তা উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর