ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ভোলায় দিন দিন কমছে পরিযায়ী পাখির সংখ্যা

শীত এলেই প্রতিবছর দ্বীপ জেলা ভোলাসহ উপকূলের চরাঞ্চলে পরিযায়ী পাখি এসে জড়ো হতে শুরু করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। নভেম্বরের মাঝামাঝি থেকে জেলার বিভিন্ন চরে অতিথি পাখিরা এসে জড়ো হতে শুরু করে। এর মধ্যে রয়েছে অনেক বিপন্ন পাখি। বাংলাদেশে পাখিদের জন্য দুটি গুরুত্বপূর্ণ স্থানের একটি ভোলা। তবে এ বছর ভোলায় আসা পরিযায়ী পাখির সংখ্যা আগের তুলনায় কম। জলবায়ু পরিবর্তনের ফলে খাবারক্ষেত্র ও প্রজননক্ষেত্র নষ্টের পাশাপাশি শিকারিদের দৌরাত্ম্য এজন্য দায়ী বলে মনে করছেন পাখি পর্যবেক্ষক ও গবেষকরা। তাদের মতে, গত বছরের তুলনায় এ বছর ৩৬.৫ শতাংশ কম পাখি উপকূলে এসেছে। 

চলতি বছরের ২ থেকে ১০ জানুয়ারি ঢাকা থেকে ভোলায় জলপাখি গণনা করতে আসা সদস্যদের দলীয় প্রধান সায়েম ইউ চৌধুরী জানান, ১৯টি কাঁদাচরসহ ৪৪টি স্থান পর্যবেক্ষণ করে তারা এ বছর মোট ৬২ প্রজাতির ৩৪ হাজার ৩১২টি পাখি গণনা করেছেন ভোলায়, যা গত বছরের তুলনায় ৩৬.৫ শতাংশ কম। ২০২৩ সালে ৬৫ প্রজাতির ৫৪ হাজার ১৮০টি পাখি গণনা করেছিলেন তারা।

তিনি আরও জানান, এ বছর উপকূলে আসা উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে একটি মহাবিপন্ন চামচ-ঠুঁটো বাটন এবং ছয়টি বিপন্ন বড় নট পাখির দেখা মিলেছে গাঙ্গুইরার চরে। টেগরার চরে একটি দুর্লভ বৈকাল হাঁসের দেখা পাওয়া গেছে। এ ছাড়া আন্ডার চরে একসঙ্গে ৩ হাজার ২৮৬টি পাতি চখাচখি দেখা গেছে। পাশাপাশি দেখা মিলেছে ১ হাজার ২০০টি বিপন্ন প্রজাতির দেশি গাংচশা, মেটে-মাথা টিটি হাঁস ১ হাজার ১০টি এবং ৯০০টি ধূসর রাজহাঁসের।

বন্য প্রাণী গবেষক ও পাখি পর্যবেক্ষক সামিউল মেহেসনিন জানান, শীত এলেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এসে জড়ো হয় ভোলার চরাঞ্চলে। আর প্রতিবছর এসব পাখির মাঝে এসে ভিড় করে পৃথিবীর মহাবিপন্ন কিছু পাখি। বিশ্বের বহু বিপন্ন পাখির টিকে থাকার জন্য ভোলা অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাখি পর্যবেক্ষক ও পর্বত আরোহী এমএ মুহিত ২০০০ সাল থেকে প্রতিবছর ভোলায় পাখিশুমারি করে আসছেন। তিনি জানান, ভোলার চরগুলোতে চার ধরনের বিরল পাখির দেখা মেলে। এগুলো হলো মহাবিপন্ন, বিপন্ন, প্রায় বিপন্ন ও  সংকটাপন্ন। যে দেশে যত বেশি পাখি আসে সে দেশের প্রকৃতি তত নির্ভেজাল। যেহেতু পৃথিবীর মহাবিপন্ন পাখিরা তাদের আসার জায়গা হিসেবে ভোলার এসব চরাঞ্চল বেছে নিয়েছে, সেহেতু দেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষার জন্য সরকারের উচিত এসব জায়গা সংরক্ষণ করা। বিশেষ করে, এসব চরে মানুষ যাতে অবাধে বিচরণ করতে না পারে।

তিনি বলেন, আইন করে পাখিদের রক্ষা করা যাবে না। এজন্য মানুষকে সচেতন করতে হবে। অনেকে জানেও না যে পাখি মারা অপরাধ। তাই আমরা পাখি রক্ষায় বার্ড ক্লাবের পক্ষ থেকে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছি।

আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে