চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেলো এতিম শিক্ষার্থীরা


লক্ষ্মীপুরে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার টুমচর শিমুলতলার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসা প্রাঙ্গনে এমন আয়োজন করা হয়।


স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে "এতিম শিক্ষা সিজন-২" এর আওতায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন, ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।



বন্ধু ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন রাসেলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লব্ধের সাবেক সভাপতি ফারাজ রানা, সমাজসেবক বেলাল রানা, মানুষ মানুষের জন্য (মামাজ) এর প্রতিষ্ঠাতা আবুল হাসান সোহেল, গণমাধ্যমকর্মী রাজীব হোসেন রাজু।


ফারভেজ হোসাইনে সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন, তাহফিজুল কোরআন মডেল মাদরাসার সহকারি পরিচালক মোফাচ্ছেল খান, লাবিদ আহমেদ ফয়সাল, কামাল উদ্দিন, হুমায়ুন কবির, আরিফুল ইসলাম প্রমুখ।


বন্ধু ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন রাসেল জানান, এতিম ও সুবিধাবঞ্চিতরা যাতে পড়ালেখা থেকে দূরে সরে না যায়, তারা যাতে পড়ালেখার সাথেই থাকে তাই তাদের এমন আয়োজন। গত বছরও এমন আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এমন উদ্যোগে চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

আরও খবর