নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেরন্দ্রানাথের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেরন্দ্রানাথের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেরন্দ্রানাথের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিগত ১২ বছর যাবৎ সংগঠনের বিভিন্ন অনুদান, সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন অনুষ্টানের নামে উত্তলোনকৃত চাঁদা নামমাত্র খরচ করে কাউকে তোয়াক্কা না করে লাখ লাখ টাকা হজম করা হয়েছে।

শুধু তাই নয়, দায়িত্বশীলরা টাকার হিসাবের কথা বললে হিসাব না দিয়ে তালবাহানা করে। বিভিন্ন জাতীয় দিবসে যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, শোক দিবসে ইউনিয়ন আওয়ামী লীগের নাম করে কাউকে না জানিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলে পুরাতন ব্যানারে জোড়াতালি দিয়ে লোক দেখানোর জন্যে স্বল্প পরিসরে দায়সারা অনুষ্ঠান করে। বিগত ১২বছর যাবৎ একই ব্যানারে জোড়াতালি দিয়ে প্রতি বছরে কয়েকটি অনুষ্ঠান সম্পন্ন করে।

দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ ধান-চালের বাজার ঝাউডাঙ্গায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ভীতি প্রদর্শন করে জোরপূর্বক চাঁদা তুলে লোপাট করেছে। আত্মসাতের লাখ লাখ টাকা চালাকি করে নিজের নামে সম্পদ বৃদ্ধি না করে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে সম্পদের পাহাড় গড়েছেন। সাথে বিভিন্ন ব্যাংকে নগদ অর্থ বৃদ্ধি করে চলেছেন। সদরে এমপি রবি ক্ষমতায় আসার পর শুরু হয় তার অপকর্ম। 

তার ছেলে রাজুকে ক্ষমতার অপব্যবহার করে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দেয়। এছাড়াও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতস্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালায়।

যার ফলে ইউনিয়ন আওয়ামী লীগে বিভাজন সৃষ্টি হয়েছে। নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর মাধ্যমে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়। পরিস্থিতি অস্বাভাবিক হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে অমেরন্দ্রানাথসহ কয়েকজনকে বিশৃঙ্খলার অভিযোগ আটক করে। পরে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পায়। দলীয় বিভাজন সৃষ্টির কারণে তৃণমূলের সমর্থক ও কর্মীরা অতিসত্ত্বর অমেরন্দ্রানাথ’র বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এছাড়াও ২০বছর পূর্ব ঝাউডাঙ্গার এক প্রভাবশালীর মিলের ম্যানেজার থাকাকালিন মোটা অংকের টাকা চুরি করে রাজনীতিতে নাম লেখান। এরপর থেকে শুরু হয় তার অপকর্মের দ্বিতীয় অধ্যায়। এই ফল ইউনিয়নবাসী ভোগ করে চলেছে।


Tag
আরও খবর