কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

শেরপুরে সাংবাদিককে হত্যার চেষ্টা

 আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শেরপুরে মধ্যরাতে বাড়িতে ঢুকে সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণকে হত্যাচেষ্টা চালানো হয়েছে।সোমবার (০৮জানুয়ারি) দিনগত রাত দুইটার পর শহরের গোসাইপাড়ার নিজ বসতবাড়িতে এই ঘটনা ঘটে।দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ওই সাংবাদিক বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার (০৯জানুয়ারি) বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায়, আনন্দ টিভির সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ তার বাড়ির নির্মাণ কাজ করছেন। মঙ্গলবার রাত দুইটার পর বালুর একটি ট্রাক আসে। এসময় তিনি বাড়ি থেকে বের হয়ে মেইন গেইট লাগিয়ে দিয়ে বালু নামাতে যান। কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর আবার বাড়িতে ফিরে তার বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পান। এতে তার সন্দেহ হয়। ভিতরে ঢুকে তার ঘরে ৩০ বছর বয়সী এক যুবককে দেখতে পান। বাধনের উপস্থিতি বুঝতে পেরেই ওই যুবক বাধনকে লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে মারতে থাকে ও এক পর্যায়ে তাকে বাইরে টেনেহিচরে বের করার চেষ্টা করেন। তার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যান। আহত সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ বলেন, অজ্ঞাত ওই ব্যাক্তি আমার ঘরে রাখা দশ হাজার টাকা ও কিছু ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে গেছে। তবে সাধারণ চোর মনে হয়নি। চোর হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু সে আমাকে উপর্যপুরি আঘাত করে গুরুতর আহত করেছে। এছাড়াও সে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাই আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়ে থাকতে পারে। রাত গভীর হওয়ায় প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে সকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।জানতে চাইলে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী জানান, আহত বাধন কর্মকার কৃষ্ণকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাম পায়ের গোড়ালির হাড় ফেটে গেছে ও ডান পায়ের গোড়ালিও ফুলে গেছে। এছাড়া তার দুই হাঁটু, কুনই, মাথা সহ সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মো. রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই আমারা অজ্ঞাত ওই ব্যাক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে দাবি করেন তিনি

Tag
আরও খবর