নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দেবহাটায় বিএনপি নেতার সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ

দেবহাটায় বিএনপি নেতার সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ


সাতক্ষীরা দেবহাটার নওয়াপাড়ায় সুশান্ত মন্ডল (৪৫) নামের এক সংখ্যালঘুর জমি জবরদখলে নেয়ার অভিযোগ উঠেছে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের বড়হুলা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে। সম্প্রতি তার জমির বেড়িবাঁধ কেটে ২২ শতক জমি দখলে নিয়েছেন রামনাথপুর গ্রামের মৃত হোসেন আলী সরদারের ছেলে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী। ভুক্তভোগী সুশান্ত মন্ডল জানান, নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর মৌজায় বড়হুলা দক্ষিণ বিলে বিআরএস ১৭৪২ খতিয়ানের ৬১২৪, ৬১২০ ও ৬৩৮৪ দাগে তার মা কমলা ভুঁইয়ার পৈত্রিক ২২ শতক জমি ছিল। জমিটি প্রায় ২০ বছর আগে মৎস্য ঘের করার জন্য উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য আকবর আলীর কাছে ইজারা দেন তারা।


কিন্তু ২০২১ সাল থেকে আকবর আলী সুশান্ত মন্ডলের পরিবারকে ইজারার বাৎসরিক টাকা দেয়া বন্ধ করে দেন। কোন উপায়ন্তু না পেয়ে গত বছর স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় জমিটুকু আকবর আলীর কাছ থেকে ফেরত নিয়ে তাতে ধান চাষ করেছিলেন সুশান্ত মন্ডল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সম্প্রতি সুশান্ত মন্ডলের জমির বেড়িবাঁধ কেটে ওই ২২ শতক জমি জবরদখলে নিয়ে তাতে পানি তুলে আবারও মাছ চাষ শুরু করেন বিএনপি নেতা আকবর আলী। একগুয়েমি আকবর আলীর এমন হটকারি কর্মকান্ডে রীতিমতো বিপাকে পড়েছেন সংখ্যালঘু সুশান্তের পরিবার। উপরন্তু জবরদখলকৃত জমি আকড়ে রাখতে আকবর আলী উল্টো তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন সুশান্ত মন্ডল।


বিএনপি নেতা আকবর আলীর কবল থেকে রেকর্ডিয় মালিকানার জমিটুকু ফেরত পেতে দ্বারে-দ্বারে ধরণা দিয়েও কোন প্রতিকার না পেয়ে অবশেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সংখ্যালঘু সুশান্তের পরিবার।

Tag
আরও খবর