ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু


হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ফাহিম (১৮)

নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ সংলগ্ন আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাহিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ফটিকা গ্রামের মকবুল আলী মিস্ত্রী বাড়ির মৃত শফিউল আলমের পুত্র।


স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসা ছাত্র ফাহিম পড়াশোনা বন্ধ করে দিয়ে এক ইলেকট্রিক (বিদ্যুৎ) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলো। ঘটনার দিন সকালেও আলমপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তার অন্যান্য সহকর্মীদের সাথে কাজ করছিল। এ সময় অসতর্কতাবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে একটি বেসরকারি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঐদিন বাদে এশা নিজ বাড়ির হাসমত আলী চৌধুরী জামে মসজিদ মাঠে নিহত ফাহিমের জানাজার নামাজ শেষে রাত সাড়ে আটটার দিকে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag
আরও খবর