জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ? বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার; গ্রেপ্তার ২ পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে দুই দফা অভিযান: ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

টানা সপ্তমবার নির্বাচিত হলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2024 04:40:11 pm


মাদারীপুর-১ (শিবচর) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। মোট ১০২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।  নূর-ই-আলম চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। এ ছাড়া বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের মো. তোফাজ্জেল হোসেন খান পেয়েছেন ১ হাজার ৩৪ ভোট। আজ রাত সাড়ে নয়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান এ ফলাফল ঘোষণা করেন। 


১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলায় ভোটকেন্দ্র আছে ১০২টি। আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। শিবচর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন, ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন নারী ভোটার এবং হিজড়া ভোটার ৩ জন।

আরও খবর