ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নোয়াখালীর পুলিশ সুপারের দিক নির্দেশনায় থানায় থানায় চলছে কিশোরগ্যাং বিরোধী অভিযান

কিশোর গ্যাং বিরোধী অভিযান



নোয়াখালীতে চাঞ্চল্যকর অদিতা হত্যার ঘটনার পর জেলা পু্লিশ সুপারের নির্দেশ মোতাবেক গত এক সপ্তাহে জেলার ৯ টি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার অভিযানে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি, আড্ডা, কিশোর গ্যাং এর সাথে জড়িত, সন্ধ্যার পর বাইরে থাকায় ২০০ জনের উপরে স্কুল কলেজ পড়ুয়া কিশোর বয়সী ছেলেদের আটক দেখানো হয়েছে।


এদের যাচাই-বাছাই করে অধিকাংশের অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয় এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে বাকিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এমন অভিযানে সাধারন অভিভাবক ও সাধারণ ছাত্ররা আতঙ্কে রয়েছে বলে সূত্রে জানা যায়।


১৩ অক্টোবর বৃহস্পতিবার মুঠোফোনে অভিযানের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, অপরাধ প্রবনতা কমিয়ে আনতে আমাদের এ উদ্যােগ, অভিযানের পর থেকে যত্রতত্র কিশোরদের আড্ডা এবং জনমনে আতঙ্কে কমে গেছে। পাশাপাশি বাজে আড্ডায় সময় নষ্ট না হওয়ায় কিশোররা পড়ালেখায় মনোযোগী হচ্ছে। অভিভাবকগণও তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে শুরু করেছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


তিনি সন্তানদের প্রতি বিশেষ নজরদারি ও খোঁজ খবর রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।


অভিযানের পাশাপাশি মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর কিশোরীদের অবৈধ সম্পর্কে না জড়াতে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাগণ স্কু্ল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় গিয়ে মানুষকে সচেতন করে তুলতে কাজ করছেন।


এই চলমান অভিযানে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য ও আড্ডা অনেকটা কমে এসেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন এবং ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করতে পরামর্শ দিয়েছেন। এমন মহৎ উদ্যােগের সাথে একাত্ত্বতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক সংগঠন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের ধন্যবাদ জনান।

আরও খবর