চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

রাজবাড়ী রেললাইন কাটার গুজব ছড়ালেন গেট কিপার মাসুম।


দুর্বৃত্তরা রেললাইন কেটে উল্টে ফেলেছে বলে গুজব ছড়ানোর অভিযোগ ওঠেছে রাজবাড়ী সদরের বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খানের (৩৫) বিরুদ্ধে। রেল কাটার খবরে কর্তব্যরত আনসার সদস্যরা এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।


মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৭ টা ৫০ মিনিটে বসন্তপুর রেল স্টেশন এলাকায় এ গুজব ছড়িয়ে পড়ে। এমন গুজব ছড়িয়ে বসন্তপুর স্টেশন বাজারে টেইলার্সের দোকানে জামা সেলাইয়ের কাজ করছিলেন মাসুম।


অভিযুক্ত মাসুম ফরিদপুর জেলার সালথা উপজেলার আউয়াল খানের ছেলে।


বসন্তপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা নিজাম উদ্দিন খান বলেন, ‘হঠাৎ বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান আমার কাছে এসে বলেন, নিমতলা সরদার হোটেলের সামনে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলেছে। এ খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ি। আনসার সদস্যদের নিয়ে বসন্তপুর রেল স্টেশন থেকে নিমতলা পর্যন্ত গিয়ে দেখি এ রকম কোনও ঘটনা ঘটেনি। পরে আমরা বসন্তপুর স্টেশন বাজারে এসে দেখি মাসুম টেইলার্সের দোকানে জামা সেলাইয়ের কাজ করছেন।’


নির্বাচনকালীন পরিস্থিতিতে গেট কিপার মাসুম কী কারণে এমন গুজব ছড়িয়েছে তা তদন্ত করে দেখার জন্য রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।


আনসার সদস্য বিজয় কবিরাজ বলেন, ‘আমরা রেল লাইন কাটার খবর শুনে দৌড়ে নিমতলা এলাকায় সরদার হোটেলের সামনে যাই। সেখানে গিয়ে দেখি এমন কোনও ঘটনা ঘটেনি। কেন এমন গুজব ছড়ানো হলো, তা তদন্ত করে গেট কিপার মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।’


এ বিষয়ে অভিযুক্ত গেট কিপার মাসুম খান বলেন, 'আমাকে নিমতলার গেট কিপার ফোন করে জানান যে, নিমতলায় কারা যেন রেল লাইন কেটেছে। এজন্য আমি আনসার সদস্যদের জানাই।'


রেলওয়ে রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, নিমতলা এলাকায় রেল লাইন কাটার খবর পেয়ে আমিও ঘটনাস্থলে লোক পাঠাই। তবে এ রকম কোনও ঘটনা সেখানে বা রাজবাড়ীর কোনও এলাকাতেই ঘটেনি। যদি এ গুজব গেট কিপার মাসুম ছড়িয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ‘


গেট কিপার রেলওয়ের ডিউটি বাদ দিয়ে টেইলার্সের দোকানে কাজ করতে পারেন কি না - এমন প্রশ্নে মো. হাবিবুর রহমান বলেন, রেলওয়ের ডিউটি বাদ দিয়ে অন্য কোনও কাজ করার এখতিয়ার তার নেই। যদি তিনি এমন কাজ করে থাকেন, তাহলে এ বিষয়েও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর