কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশের সংবিধান ও আমার প্রশ্ন

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 01-01-2024 04:23:24 am

মোঃ নাজমুল হাসান

আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক। আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধান যা সংবিধানের ৭ এর (২) অনুচ্ছেদে বর্ণিত আছে। নাগরিক হিসেবে সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু কিছু বিষয় নিয়ে সবোর্চ্চ আইনের আরো স্পষ্টতা প্রয়োজন।


আমরা সকলে জানি "ঢাকা" বাংলাদেশের রাজধানী। এটা শুধুমাত্র কোনো প্রচলিত ও শুনা কথার মধ্যেই সীমাবদ্ধ নেই। সংবিধানের অনুচ্ছেদ ৫ এর (১) বলেছে “প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা”।


এখন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার মনে প্রশ্নের জন্ম হয় যে কোন ঢাকা - ঢাকা উত্তর, নাকি ঢাকা দক্ষিন? 


২০১১ সালের ১৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধনী) বিল, ২০১১ পাসের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করা হয়। এর ফলে ঢাকা সিটি কর্পোরেশনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে স্বতন্ত্র দুইটি কর্পোরেশন গঠন করা হয়।


বাংলাদেশ সংবিধানে রাজধানী হিসেবে অবিভক্ত ঢাকার নাম উল্লেখ থাকা সত্ত্বেও ২০১১ সালে ঢাকাকে কেন দুই ভাগ করা হলো তার কোন সন্তোষজনক উত্তর আমি পাইনি।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন ১৯৬.২২ বর্গ কিলোমিটার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়তন ১০৯.২৫ বর্গ কিলোমিটার। দুই সিটি কর্পোরেশনের একত্রে আয়তন হয় ৩০৫.৪৪ বর্গ কিলোমিটার। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের আয়তন ১,৫৭২ বর্গ কিলোমিটার, রাশিয়ার রাজধানী মস্কোর আয়তন ২,৫১১ বর্গ কিলোমিটার। ঢাকার চেয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন, রাশিয়ার রাজধানী মস্কো কিংবা ফ্রান্সের রাজধানী প্যারিস অনেক বড়, উন্নত, সমৃদ্ধ, ব্যাপক বিস্তৃত ও বৈচিত্র্যতাপূর্ণ। কিন্তু সে সব দেশ তাদের রাজধানীকে কোন ভাগ করেনি। রাজধানীকে আমরা দুটি পৃথক ভাগ করে কি তাদের চেয়ে নাগরিক সেবা প্রদানে, প্রশাসন পরিচালনায়, শহর ব্যবস্থাপনায় ও পরিবেশ রক্ষায় এগিয়ে বা বিভিন্ন সূচকে ভালো অবস্থানে আছি? 


বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৫ এর (২) তে বলা আছে “রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে”। এখানে সুস্পষ্টভাবে রাজধানীর সীমানা নির্ধারণের কথা বলা হয়েছে, রাজধানীকে কোনো ভাবে উত্তর-দক্ষিণ নামে পৃথক ভাগ করার কথা বলা হয়নি। রাজধানী হলো একটি দেশের প্রবেশপথ ও ঐতিহ্য মর্যাদার ধারক-বাহক। অনেক সময় রাজধানী দেশকে প্রতিনিধিত্ব করে, প্রায় সময়ই দেশের নামের সাথে রাজধানীর নাম সমভাবে,‌ সমকন্ঠে, সমস্বরে উচ্চারিত হয়, যেমন দিল্লি আশা প্রকাশ করে, পারস্পারিক বৈঠকে ওয়াশিংটন মনে করে, মস্কো প্রত্যাশা করে, বেইজিং ও টোকিওর অবস্থান একই। এভাবে বিভিন্ন বিষয়ে আমরা রাজধানীর নাম দিয়েই নিত্যদিনে বা খবরে স্ব স্ব দেশের সরকারের অবস্থান বুঝতে পারি। আমরা আমাদের প্রাণের রাজধানী ঢাকাকে দুইভাগে বিভক্ত করে কী অর্জিত করা হলো তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না। 


যেখানে রাজধানী হিসেবে ঢাকার নাম থাকার পরও দুই ভাগ করা হলো বিষয়টিকে অসাংবিধানিক ও অপ্রাসঙ্গিক মনে হয়। ভবিষ্যতে উচ্চ আদালতে সংবিধানের অনুচ্ছেদ ৭ এর (খ) অনুযায়ী মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের পরিবর্তন করার জন্য যদি চ্যালেঞ্জ করা হয় এবং ঢাকাকে দুই ভাগে বিভক্ত করা কে আদালত কর্তৃক অসাংবিধানিক বলে যুগান্তকারী রায় প্রদান করে তাহলে আশ্চর্যান্বিত হবার কোন কারণ আমার দৃষ্টিতে গুচর হয় না।



মোঃ নাজমুল হাসান: শিক্ষার্থী, আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


Email: pressnazmulbd@gmail.com

আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৯ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে