আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

বিয়ে করছেন তানিয়া বৃষ্টি ও আরশ খান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-10-2022 03:24:16 am


◾ বিনোদন ডেস্ক 


শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে এ প্রজন্মের দুই তারকার প্রেম-বিয়ের গুঞ্জন। তারা হলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও আরশ খান। দীর্ঘদিন ধরেই তারা গোপন প্রণয় চালিয়ে যাচ্ছেন। বিয়ে করেছেন বলেও খবর চাউর হয়েছে।


এদিকে খোঁজ নিতে গিয়ে জানা গেল, বিয়ে এখনো হয়নি তাদের। তবে পারিবারিক আয়োজনেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।


বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেল। সূত্রগুলোর দাবি, নাটকে জুটি হয়ে কাজ করতে গিয়েই প্রেমে জড়ান এই দুই তারকা৷ তাদের সম্পর্ক শোবিজে ওপেন সিক্রেট৷ 


লুকোচুরি পর্ব শেষ করে তারা দাম্পত্য জীবন শুরু করবেন বলে মানসিকভাবে প্রস্তুত। 


এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে নিরবতা পালন করেছেন তানিয়া-আরশ দুজনই। তবে একটি রেকর্ড হাতে এসেছে প্রতিদিনের বাংলাদেশের এ প্রতিবেদকের। সেখানে তানিয়া ও আরশ দুজনই প্রেমের বিষয়টি স্বীকার করে বলেন পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছেন তারা। 


দুই তারকা বলেন, 'আমাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এটা সত্যি৷ আমাদের এই সম্পর্কের ব্যাপারে দুজনের পরিবারই অবগত। একটা পরিণতির দিকে যাবো আমরা পারিবারিকভাবেই। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা যাচ্ছে৷ তাই আরও কিছুদিন সময় নিতে চাই।'


প্রসঙ্গত, ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর সিনেমাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি থিতু হয়েছেন ছোট পর্দায়।


অন্যদিকে এ প্রজন্মের আলোচিত অভিনেতা আরশ খান৷ কাজ করে যাচ্ছেন নিয়মিত নাটকে।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৭ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪২ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে