শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 16-01-2026 04:04:27 pm

ঢাকায় আয়োজিত হচ্ছে ‘কুয়াশার গান’ শিরোনামের একটি আউটডোর কনসার্ট। আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাই। এ আয়োজন মাতাবে চার ব্যান্ড; তার মধ্যে রয়েছে চিরকুট, আভাস, অ্যাশেজ ও কৃষ্ণপক্ষ।


জানা গেছে, সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ, সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাতে সাড়ে ৯টা থেকে থাকবে অ্যাশেজের পারফরম্যান্স। অ্যাশেজের গান দিয়েই শেষ হবে আয়োজন।


আয়োজকেরা জানিয়েছেন, ‘কুয়াশার গান’ একটি মানবিক ও দাতব্য কনসার্ট। শীতের তীব্রতায় অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কনসার্টটি আয়োজন করা হয়েছে।


এর আগে শীতার্ত মানুষের জন্য গত ১১ জানুয়ারি টিএসসি মাঠে আয়োজিত হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শীর্ষক আরেকটি চ্যারিটি কনসার্ট। ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত এ কনসার্টে আর্থিক অনুদান ছাড়াও নেওয়া হয় নতুন-পুরোনো কাপড় ও কম্বল। পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলী প্রমুখ।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪৭ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৩ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে