জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 23-12-2025 11:33:06 am

ছবি সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে এমন পোশাকে সাধারণত কখনো দেখা যায়নি। ভক্ত-অনুরাগীরা তাকে দেখে চমকে গেছেন। অফ-হোয়াইট স্যুটে অপুকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ পোশাকে এনে দিয়েছে আভিজাত্যের প্রতীক। মিনিমাল জুয়েলারি ও পরিমিত মেকআপে আধুনিক গ্ল্যামারের ছাপ তার রূপকে আরও মোহনীয় করে তুলেছে।


সম্প্রতি একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—যে শক্তি তোমাকে টানে, নিজেই সেই শক্তি হয়ে ওঠো।


অপুর পোস্ট করা ছবি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় সাত হাজারের মতো রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্য এসেছে হাজারখানেক ও শেয়ার হয়েছে ৩১ বার।


সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই অপু বিশ্বাসের কস্টিউমকে কয়েক দিন আগে শাকিব খানের ফেসবুকে পোস্ট করা একটি ছবির কস্টিউমের সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ দুজনের কাছাকাছি নকশার কস্টিউম নিয়ে রহস্য খুঁজছেন? 


কেউ মনে করছেন, দুজনের ছবির কোলাজ করে একই কস্টিউম বানিয়েছেন। অনেকেই সন্দেহ পোষণ করে বলছেন, ঘটনা কী— দুজনই একই ধরনের পোশাকে? কেউ কেউ বলছেন, দারুণ মানিয়েছে। ম্যাচিং ম্যাচিং।


রহস্য প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এটা তেমন কী আর! আমার একটা ইভেন্ট ছিল। একজন ডিজাইনার অনুষ্ঠানের মুড অনুযায়ী আমার পোশাকের এই নকশা করেছেন। ভক্তরা নানান কিছু ভাবছেন। প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের বলা এসব কথাকে ভালোবাসা হিসেবে নিচ্ছি।


কাছাকাছি নকশার পোশাকের বিষয়ে তেমন কিছুই কি জানতেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। অপু বলেন, এটা পুরোপুরি ডিজাইনারের কারসাজি। এর বেশি আর কিছুই বলতে পারব না।


উল্লেখ্য, দীর্ঘ বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস। নির্মাতা কামরুল হাসানের ‘দুর্বার’ নামের একটি সিনেমায় কাজ করছেন তিনি। এ সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল।


‘দুর্বার’ সিনেমার শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দুর্বার’ একেবারে অন্য রকম সিনেমা। অভিনয়ে তার পথচলা ১৯ বছর। এ সময়ে তিনি কাজ করেছেন শতাধিক চলচ্চিত্রে। তবে এতদিনের ক্যারিয়ারে খুব কম সিনেমাতেই প্রম্পট ছাড়া অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এবারই প্রথম প্রম্পট ছাড়া একটি সম্পূর্ণ সিনেমার শুটিং শেষ করছেন অপু বিশ্বাস।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫২ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে