নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা কালিগঞ্জে ১৮ ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল র‌্যাব

সাতক্ষীরা কালিগঞ্জে ১৮ ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল র‌্যাব



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার একটি ফাঁকা মাঠ  থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) বোম্ব ডিসপোজাল টিম।


এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে।


র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির এ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগে ককটেলগুলো পাওয়া যায়। মঙ্গলবার সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।


উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহারের শঙ্কা ছিল।


প্রেস ব্রিফিংকালে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক ও বোম্ব ডিসপোজাল টিমের লিডার ডিএডি শামসুল হক উপস্থিত ছিলেন।


 

Tag
আরও খবর