নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় আগ্ৰহী সৌদি আরবের রেড সি গেটওয়ে কোম্পানি

চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল , ছবি - দেশচিত্র


 

  চট্টগ্রাম  পতেঙ্গা  কন্টেইনার   টার্মিনাল (পি সি টি) পরিচালনা , রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে আগ্ৰহ প্রকাশ করে বিনিয়োগের প্রস্তাব করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি।  

বুধবার (১২ অক্টোবর)  সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপির সঙ্গে বৈঠকে রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ আলি রেজা এ প্রস্তাব করেন।

চট্টগ্রাম বন্দর সুত্রে জানা যায় , নৌ  পরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির প্রধান কার্যালয় ও কার্যক্রম পরিদর্শন করেন।  

 এ সময় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন্স ও ফ্লোসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে আধুনিকীকরণে তাঁদের পরিকল্পনা ও বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন।  

বৈঠকের পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী জেদ্দা ইসলামিক পোর্ট এ রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন করেন।

গত বছর বাংলাদেশের সাথে সৌদি আরবের পিপিপি বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার আওতায় রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি বাংলাদেশে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন বিষয়ে এ আগ্রহ প্রকাশ করে।  

সৌদি আরব সফরকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সৌদি আরবের যোগাযোগ মন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

  প্রসঙ্গত  চট্টগ্রাম বন্দর সুত্রে জানা যায় নতুন এ টার্মিনাল দিয়ে বছরে ৫ লাখ টিইইউএস (টোয়েন্টি ফিট ইকুইভিলেন্ট ইউনিটস) কনটেইনার হ্যান্ডলিং হবে। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর পশ্চিম পাড়ে চট্টগ্রাম ড্রাইডক থেকে বোটক্লাব পর্যন্ত ৩২ একর এলাকাজুড়ে নির্মিত হয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি)। প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ৬০০ মিটার দীর্ঘ তিনটি জেটি। থাকছে ২২০ মিটার দীর্ঘ একটি ডলফিন জেটিও। নতুন এ জেটি চালু হলে চট্টগ্রাম বন্দরের বাৎসরিক সক্ষমতা বাড়বে সাড়ে ৪ হাজার টিইইউএস (টোয়েন্টি ফিট ইকুইভিলেন্ট ইউনিটস)। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বর্তমানে ৩২ লাখ কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে। এক লাখ ১২ হাজার বর্গমিটার অভ্যন্তরীণ ইয়ার্ডের পাশাপাশি ১৬ একর আয়তনের একটি কন্টেইনার ইয়ার্ডটিকে পিসিটির জন্য ডেডিকেটেড করা হচ্ছে। যেখানে একসঙ্গে সাড়ে ৪ হাজার টিইইউএস (টোয়েন্টি ফিট ইকুইভিলেন্ট ইউনিটস) কনটেইনার রাখা যাবে।

আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১১ ঘন্টা ১ মিনিট আগে