এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

কম্বল পেয়ে আনন্দিত শীতার্ত মানুষ

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 23-12-2023 05:46:14 am

চলছে শৈত্য প্রবাহ। তীব্র শীতের কুয়াশার চাদরে ঢেকে থাকে সমগ্র দেশ। তীব্র শীতে খেটে খাওয়া মানুষের ভোগান্তির শেষ নেই। গরীব, অসহায় মানুষের শীতবস্ত্রের ঘাটতি পুরনে এগিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি বা সংগঠন পর্যায়ের বিভিন্ন সহায়তা। এর ই ধারাবাহিকতায় আজ শনিবার (২৩ ই ডিসেম্বর) শিবচর উপজেলার শম্ভুক ইউনিয়নের চর শম্ভুক আদর্শ তরুন সমিতির উদ্যোগে গ্রামের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র/কম্বল প্রদান করা হয়।


এ উপলক্ষ্যে এক অনাড়ম্বর আনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বাশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান খোকন বয়াতী, শিবচর সার্কেল এএসপি জনাব রব্বানী হোসেন, মাদারীপুর সরকারী কলেজের প্রভাষক মো: সাইফুল ইসলাম, বাশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুম মোল্লা সহ অন্যান্য সাধারন এলাকাবাসী।


সাইফুল ইসলামের সভাপতিত্বে একে একে বক্তব্য দেন আগত অতিথি বৃন্দ। তারা এই মহতী কাজের ভুয়সী প্রশংসা করেন। তারা বলেন, গ্রামের একটি সংগঠন এভাবে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে এটা প্রশংসার যোগ্য। এতে করে এই মানুষ গুলোর উপকার সাধন হবে। ভবিষ্যতে এই রকম মহতী কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইউনিয়ন চেয়ারম্যান ও শিবচর সার্কেল এএসপি।

আরও খবর