পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

আত্ববিলাপ (একটি অণুগল্প)

আত্মবিলাপ 

-মোঃ সাদিকুল ইসলাম 

বাইরে ঝুম ঝুম বৃষ্টি। দুষ্ট শিশু-কিশোরের দল ছোটাছুটি করছে বৃষ্টিতে ভিজে। কাদামাটি গায়ে একেকজন পিছলে যাচ্ছে আঙিনায়। আমি ছাতা নিয়ে বের হলাম নদীপাড়ে যাব বলে। শুনেছি দুধকুমার নদেও ভাঙ্গন তীব্র হয়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছে নদীপাড়ের মানুষ। ছাতা মাথায় পিচ্ছিল পথ দিয়ে হাঁটছি আমি। ছাতায় বৃষ্টির বারি খেয়ে ফোটা ফোটা পানি পড়ছে গায়ে। তারপরও আটসাঁঠ হয়ে হাঁটছি আমি। এক সময় নদীপাড়েই চলে এলাম। এতক্ষণে গায়ের অর্ধেকটা ভিজে জুবুথুবু হয়ে গেছি। হঠাৎ একজনের কান্নার আওয়াজ ভেসে আসলো কানে। দেখলাম পাশেই মাথায় হাত রেখে ফুপিয়ে কাঁদছেন ষাটোর্ধ এক বৃদ্ধ। বললাম-কী হয়েছে আপনার? কাঁদছেন কেন চাচা? কিছুক্ষণ চুপ মেরে গেলেন তিনি। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন কষ্টে বাবা কষ্টে। বুকের ভিতরে বড় কষ্ট। এমনিতেই করোনা কালীন সময়ে লকডাউন চলতেছে, কাজে যেতে পারতেছিনা, ইনকাম নেই, অন্যদিকে কয়দিন ধরে বৃষ্টি বাদলে নদীতে পানি বেড়েই চলছে। পানির স্রোতে ভেঙ্গে যাচ্ছে নদীর কিনারা। আর হাত দুয়েক ভাঙ্গলে ভেঙ্গে যাবে আমার শেষ সম্বল বসতভিটা। বলে হাত ইশারায় নদীর কীনারার পাশের ঘর দেখিয়ে দেন তিনি। আবার বলতে থাকেন, থাকার জায়গা নেই? দিন ইনকাম করে দিন খাই, আমাদের দেখার কেউ নেই ভাতিজা, সবাই আশ্বাস দেয় কিন্তু সেই আশ্বাস আমাদের চোখের জ্বলে ভেসে বেড়ায়, তাই কী করবো বুঝে উঠতে পারছি না। কথাটি শেষ হতে না হতেই আবারও ফুপিয়ে কাঁদতে কাঁদতে তার বাড়ির ভিতরে চলে গেলো। এটা দেখে নিজের বুকের ভেতরটাতেও যেনো মোচর দিয়ে উঠলো এক অজানা কষ্টে। জল ছলছল চোখে ফেলফেল করে তাকিয়ে দেখলাম ওই চাচার চলে যাওয়াটা। হঠাৎ আচমকা পানিতে একটা দ্রুম করে শব্দ হলো। বুঝতে পারলাম ওই চাচার ঘরের পাশ থেকে আরও একটি মাটির চাপা পড়লো নদীতে। আর এমন সময় চিৎকার দিয়ে বলে উঠলেন সব নদীতে ভেসে গেলো খোদা সব নদীতে ভেসে গেলো। আমরা এখন থাকব কই, যাব কই। বলতে বলতে বিলাপ শুরু করলেন ওই বাড়ির চাচি।

Tag
আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে