তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুলের স্মরণ সভা।

বাংলাদেশ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুল এর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকালে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুলের ছোটভাই মঞ্জুরুল ইসলাম, ভাইরা দেলোয়ার হোসেন,ছেলে তারেক মাহাতী,মেয়ে তানিয়া আক্তার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, নির্বাহী সদস্য সোহেল রানা ও সদস্য লুৎফর রহমান প্রমুখ।


স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুল একজন সৎ নির্ভীক ও অত্যন্ত মেধাবী সাংবাদিক ছিলেন। তিনি একজন লেখকও ছিলেন। তিনি পেশাদার সাংবাদিক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক সচেষ্ট ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


এছাড়াও মোস্তফা বাবুলের সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর অন্তরালে কোন রহস্য লুকিয়ে আছে কিনা তা খুটিয়ে দেখার প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান উপস্থিত ব্যক্তিবর্গ।


উল্লেখ্য যে, গত (৪ নভেম্বর) দুপুরে জামালপুর পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে অংশ নেন মোস্তফা বাবুল। সেখানে থেকে ব্যক্তিগত কাজে বিকেলে ট্রেনে করে সরিষাবাড়ী উপজেলায় যান। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ইজিবাইকে উপজেলার চাপারকোনা এলাকায় যাওয়ার পথে মুলবাড়ী এলাকায় একটি মোটরসাইকেল তাঁকে বহনকারী ইজিবাইকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ইজিবাইক থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুর শহরের বেসরকারি ডায়াবেটিস জেনারেল হাসপাতালে নেন। ওই রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ৯ দিন পর রাত ১২টার দিকে তিনি মারা যান।

আরও খবর