কবিতায় কত ডেকেছি তাকে
ফিরেও সে চায়নি,
কত রাত জেগে করেছি প্রার্থনা
তবুও তাকে পাইনি।
যন্ত্রনার আগুন বুকে নিয়ে
করেছি অপেক্ষা প্রতিরাত,
বার বার মনে হয়েছে তাকে
ভালোবাসাটাই কি অপরাধ ?
মনে হাজারো প্রশ্ন নিয়ে
ছুটে গিয়েছি কাছে তার,
অবহেলা আর অপমানে
ফিরিয়ে দিয়েছে বার বার !
কল্পনায় শুধু পেয়েছি তাকে
রয়ে গেছে অনেক চাওয়া,
সে-যে আমার অতি মূল্যবান
অদ্ভুত এক না পাওয়া।
তাবিয়া রহমান
প্রাক্তন শিক্ষার্থী, শ্রীনগর সরকারি কলেজ।
ভাগ্যকূল, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
১১ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২৬ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৬ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬৯ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮০ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
৮৬ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে