মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা জাতীয় পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর ) বেলা ১১টায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঙ্গলের কান্ডারী আশরাফুজ্জামান আশু জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় পার্টির নাঙ্গল প্রতিক নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবুর নির্বাচনী অফিসে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।


এরপরে দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মীর নির্বাচনী সভা কানায় কানায় ভরে উঠে। এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী এড আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি এস এম মাহাবুব রহমান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, অর্থ সম্পাদক মোঃ আশরাফ আলী, নির্বাহী সদস্য শেখ মইনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল গাফফার, ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কবিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক শেখ আমীর হোসেন, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য শেখ মোশফেক আহমেদ, ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য আবদুল্লাহ হেল বাকি, ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রজব আলী প্রমুখ।


এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ, পৌর জাতীয় পার্টির ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক ও ১৪ টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।


Tag
আরও খবর