নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর





শহীদ মিনারে  পুষ্প স্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক  অনুষ্ঠান সহ
নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে  নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।

৬টা ২২ মিনিটে চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সশস্ত্র অভিবাদন জানানো হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।


পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলাপ্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ একে একে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মানুষের বাঁধভাঙ্গা জোয়ার সৃষ্টি হয়। ফুল দিতে আসা মানুষের কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা, সবাই যেন মিলেছেন এক মোহনায়, শহীদ মিনারে।

এসময় একে একে শহীদ মিনারে ফুল দিতে আসে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


সকাল ১১টা ৩০ মিনিটে  চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবদুল্লা আল নোমান ,  কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক  মাহবুবের রহমান  শামীম,  মহানগর  আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের এ সদস্য সচিব আবুল হাসেম বক্কর এর নেতৃত্ব  শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন ।

এদিকে সকাল ৮টায় এমএ আজিজ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনগুলোর অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ আয়োজিত 'বিজয় র‌্যালি' করেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মুখস্থ চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিতে নগর ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, মেরিন একাডেমিসহ সরকারি বিভিন্ন সংস্থার সদস্যদের অংশগ্রহণ করেন। র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আরও খবর