রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে অগ্নিকান্ডে দু' টি দোকান ভষ্মীভূত

আশাশুনি উপজেলার তেঁতুলিয়া বাজারে অগ্নিকান্ডে দু'টি দোকান ভষ্মীভূত হয়েগেছে। আগুনে ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। গতকাল মঙ্গরবার ভোররাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


বাজারের ব্যবসায়ীরা সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। নৈশ প্রহরীরা রাতে পাহারা দিচ্ছিলেন। রাত্র ৪.৩০ টার দিকে তারা কাপড় ব্যবসায়ী হাফিজুল মোড়লের হাফিজুল বস্ত্রালয়ে আগুন জ্বলতে দেখেন। মুহুর্তের মধ্যে পাশের জুতা ব্যবসায়ী আঃ মজিদ সরদারের মায়ের দোয়া সু স্টোর দোকানেও আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালান এবং আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশানে খবর দিলে অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে কাপড়ের দোকান সম্পূর্ণ ভাবে এবং জুতার দোকানের অংশ বিশেষ ভস্মীভূত হয়ে যায়। দোকান দুটির অনুমান ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান দিপঙ্কর বাছাড় দিপ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

আশাশুনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি ধারনা করছেন। তবে দোকান দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
Tag
আরও খবর