শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

অন্যের সফলতায় হিংসা নয় : অনুপ্রেরণা নেওয়া উচিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2023 01:16:56 pm

© ফাইল ছবি


◾তোপাজ্জল হক মেহেদী  : হার-জিতের এই দুনিয়ায় সবই যেন মরিচিকা। অতীত যেমনই কাটুক; ভালো কিংবা খারাপ, তবে শিখিয়েছে। বর্তমান নিয়ে খুব একটা মাথাব্যথা নেই। কারণ অতীতের শিক্ষাগুলো ইশারা করে বারংবার শেখায়। ডানা ঝাপটাতে থাকা পরীর বেশে অতীত যেন স্বপ্নেও শেখায়। অলৌকিক শক্তি কি না জানা নেই; তবে পাশের মানুষ গুলোর মিথ্যে হাসি, মিথ্যে ভালোবাসা, মিথ্যে অনুপ্রেরণা, মিথ্যে উৎসাহ, মিথ্যে আপোষ, মিথ্যে মায়া কীভাবে যেন বুঝে ফেলতে পারি। আবেগি মন মাঝে মাঝে প্রেয়সীর সংস্পর্শে যায়। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে।

না। সে কোনো মানুষ না। সে হলো নদীর পাড়, পাহাড়ের চূড়া, পাহাড়ের বুক বেয়ে ঝরতে থাকা ঝর্ণা, আঁকাবাঁকা মেঠোপথ, সবুজ অরণ্য, জনমানবশূন্য নীরব নিস্তব্ধ স্থান যেখানে বাতাস বয়ে, স্বস্তির বাতাস। প্রেয়সী আমায় বলে,"ছুঁইও না মানব মন। মানব মনে বিষ।" শুনতে তেতো হলেও এটাই সত্যি। মানব মনে বিষ। কঠিন বিষ। কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। কেবল একে অন্যের ঘাড় ধরে পেছনে ফেলে দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকে। সফলতায় অনেকেই বাহবা দেবে। খেয়াল করে দেখবেন তাদের বেশিরভাগই আপনার শুভাকাঙ্ক্ষী ছিলনা দুঃসময়ে। কেউ কেউ আবার অন্তরে বিষ নিয়েই আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছে। মুখে শুভকামনা অনেকেই বলে কিন্তু তার অন্তরে দেখবেন সব কু-কামনা। বিশ্বাস অবিশ্বাসের এই দুনিয়ায় আজ না হয় কাল আপনাকে পাড়ি জমাতে হবে পরপারে। তবে কেন এত হিংসা? জন্মেছেন মানে মরতে হবেই। তবে কেন এত আফসোস? নিজের যেটুকু আছে তা নিয়ে খুশি থাকুন না। আসুন না এবার বদলে দেই আজকের সমাজ। অন্যের সফলতায় হিংসা নয় অনুপ্রেরণা নিই। নিজেকে শুদ্ধ করতে শিখুন। দেখবেন আস্তে আস্তে পুরো সমাজ শুদ্ধ হয়ে গেছে। সমাজে নাহয় দুয়েকটা ময়লা থেকেই গেল। তবে শুদ্ধের সংখ্যা বেড়ে গেলে ক্ষতি কী? আসুন নিজেকে শুদ্ধ করি। দেশ ও জাতির কল্যাণে আত্নশুদ্ধির বিকল্প কিছুই নেই। তবেই প্রকৃতি বলে উঠবে,"মানব মনে বিষ নয়; ফুল।"


লেখক: তোপাজ্জল হক মেহেদী 

শিক্ষার্থী: ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ



আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১০ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২২ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩০ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে