ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বাকৃবিতে আইআইএফএসের নতুন পরিচালক হলেন অধ্যাপক ড. এনামুল হক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক। মঙ্গলবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. এনামুল হক শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত বাকৃবির আইআইএফএস ইনস্টিটিউটের দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. এনামুল হক ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি আগামী দুই বছরের জন্য আইআইএফএস এর দায়িত্ব পালন করবেন। তিনি ৩ অক্টোবর ইনস্টিটিউটের দায়িত্ব গ্রহণ করেছেন।

অধ্যাপক ড. মো. এনামুল হক ২০১৯ ও ২০২২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সিস্টেম (বাউরেস) থেকে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছেন । তিনি ২০২০ সালে বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
আরও খবর