পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

'বই-বিহঙ্গ' এর ছুটে চলা : পাবনায় উদ্বোধনী আয়োজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-12-2023 08:39:24 am

বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। © ফাইল ছবি


দুপুর ১২ টা। এডওয়ার্ড কলেজের শহীদ মিনার চত্ত্বরে একদল তরুণ-তরুণী বই নিয়ে মাতামাতি চলছে তখন। দুপুর গড়িয়ে যখন পড়ন্ত বিকেল, তখন জানা গেলো, পাবনা জেলায় যাত্রা শুরু করলো বিনামূল্যে বই পড়ার সংগঠন বই-বিহঙ্গ। এটি তারই উদ্বোধনী আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ফরিদপুর জেলার পর বই-বিহঙ্গ যাত্রা শুরু করলো পাবনা জেলায়।


জীবনে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে বই,বই এবং বই। আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। অথবা অস্কার ওয়াইল্ডের সেই বিখ্যাত উক্তি, একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার বই পড়ার ধরণ দেখে তা অনেকাংশে বোঝা যায়। বই মানুষকে রুচিশীল করে তোলে।বিনামূল্যে পাঠকদের ঠিকানায় গিয়ে তাদের পছন্দের বই পৌঁছে দেওয়াই বই বিহঙ্গের অন্যতম লক্ষ্য।


প্রায় ২৫ জন সদস্য নিয়ে পাবনা জেলায় বই বিহঙ্গ কাজ শুরু করেছে এবং পাঠক রয়েছে প্রায় ৫০ জন।সদস্যদের প্রধান কাজ পাঠকদের নির্ধারিত ঠিকানায় গিয়ে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া। পাঠক হিসেবে পাবনা জেলার যে কেউ বই বিহঙ্গ থেকে তাদের পছন্দের বইগুলো নিতে পারবে। সেক্ষেত্রে পাবনা শাখার প্রতিনিধিদেরকে পছন্দের বইয়ের কথা জানালে তারা বইটি পোঁছে দেবে, পড়া শেষ হলে নির্দিষ্ট দিনের পর বইটি আবার ফেরত দিতে হবে।


১১ই ডিসেম্বর, সোমবার। সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বই বিহঙ্গের যাত্রা। পাবনার পাঠক এবং সদস্যদের সাথে উদ্বোধনী আয়োজনে যোগ দিয়েছিলেন বই-বিহঙ্গের সহ-প্রতিষ্ঠাতা মোঃ খশরু। তিনি বলেন, যেসব সাহিত্যের সাথে বাস্তবতার মিল পাওয়া যায় সেগুলোকে সবার মাঝে পৌঁছে দেয়া প্রয়োজন। এমন কিছু বই কখনোই বই-বিহঙ্গ পাঠকদের হাতে তুলে দেবেনা, যা বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিপন্থী। 


অনুষ্ঠানে পাঠকদের আলোচনা-সমালোচনা পর্বের মাঝেই ছিলো সাংস্কৃতিক আয়োজন। সদস্য ও পাঠকদের কবিতা আবৃত্তি এবং ‘প্রতিজ্ঞা’ দলের গাওয়া গানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এডওয়ার্ড কলেজের শহীদ মিনার চত্ত্বর।


এক ঝাঁক মুক্ত পাখির মতো প্রাণবন্ত হয়ে উঠছে পাবনা শাখায় বই বিহঙ্গের পথচলা। স্মার্টফোন আর ইন্টারনেটের আধুনিক যুগে বই পড়ার প্রাচীন ঐতিহ্য হারাতে বসেছে। তবে এমন কিছু সংগঠন এবং সংগঠনের মানুষদের উদ্যেগে বই বেঁচে আছে এখনো, বেঁচে থাকবে।


বইয়ের প্রতি আগ্রহ জাগাতে ও পাঠকদের চিন্তা ভাবনা মুক্ত পাখির মতো প্রাণবন্ত করে তুলতে পাবনায় উদ্বোধন হলো ‘বই বিহঙ্গ’।

আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৫ ঘন্টা ২১ মিনিট আগে