সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎

টেকনাফে রোহিঙ্গা শিবির এলাকায় গোলাগুলি, নিহত ১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 12:09:22 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 



কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারের জেরে’ দুদল রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটে বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন –এপিবিএন জানিয়েছে। এই সংঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।


রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর জানান, রোববার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। খবর পেয়ে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওই ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় প্রথমে। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হলেও তাকে বাঁচানো যায়নি।


নিহত মো. ইব্রাহিম (৩০) নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।


তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।


এপিবিএন জানিয়েছে, ইব্রাহিম এক সময় রোহিঙ্গা সন্ত্রাসী ‘জকির বাহিনীতে’ সক্রিয় ছিলেন।


এপিবিএন কর্মকর্তা হাসান বারী বলেন, “আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।”


অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও খবর