নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুদ না করতে সতর্ক করা হয়েছে।


সোমবার ১১ই ডিসেম্বর দুুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে এই অভিযান চালানো ও জরিমানা করা হয়।


সাতক্ষীরার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও হঠাৎ করে বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮০ থেকে ১শ’ টাকা বাড়ানো হয়েছে। বিভিন্ন আমদানিকারক ও ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুদ করছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়। 


এসময় মজুদের সত্যতা পেয়ে আখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এসআর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার টাকা ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছেনা পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমান আদালতে জরিমানা হতে পারে, এমন আশঙ্কায় তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। পাইকাররা বাড়িতে বা গোপন স্থানে পেঁয়াজ মজুদ রেখে ২/৩ বস্তা করে পেঁয়াজ বাজারে এনে বিক্রি করছেন। আবার পাইকাররা ক্যাশ মেমো না দেওয়ায় খুচরা বিক্রেতারা পেঁয়াজ কিনতে সাহস পাচ্ছেন না।


অপরদিকে, ভোমরা স্থলবন্দরে গত তিনদিনে এক ট্রাকও পেঁয়াজ ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।


Tag
আরও খবর