পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

কাটা ঘায়ে নুনের ছিটা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-12-2023 05:21:37 am


ঘটনা - ১

- শুনছো, আজ চিত্রা ভাবি এসেছিলো। ফাহাকে নাকি স্কুলে ভর্তি করিয়েছে। 

- বাহ!  

- সেদিনকার মেয়ে, দেখতে দেখতে কত্তো বড় হয়ে গেছে। সৃষ্টিকর্তা চাইলে আমাদেরও একটা ফাহা থাকতো তাইনা? 

- হ্যাঁ, থাকতো। হতাশ হবা না, প্রিয়তম। বারো বছরের পথচলা আমাদের। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো থেকে তো দুজন কম বাধার সম্মুখীন হইনি। সৃষ্টিকর্তার কৃপায় সকল প্রতিকুলতায় একসাথে ছিলাম, এখনো একসাথে আছি।

নুসাইফাকে সান্ত্বনা দেওয়াটা আমার রোজকার রুটিনেরই একটা অংশ। বিয়ের সপ্তম বছরে মা,বাবা ডাক না শুনতে পারার কষ্টের ঘা যে কত বিদারক তা আমরাই বুঝি। 

এইতো সেদিন এক ফ্যামিলি ফাংশনে ফুফু নুসাইফার মুখের ওপর বলে ফেললো বাচ্চা নিচ্ছে না কেন। আমরা কেমন আছি তা না জিজ্ঞেস করে কেন জানি সবার একটাই প্রশ্ন, বাচ্চা নিচ্ছি না কেন? চাচাতো বোন নোরাকে দেখলাম বারবার আমাদের সামনে এসে তার বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতে। সে বোধহয় চাইছে আমরা একটু আফসোস করি।


ঘটনা - ২

পাশের বাসার আন্টি এসেছে মিষ্টি নিয়ে। তার ছেলে জিপিএ ফাইভ পেয়েছে। আম্মুর হাতে মিষ্টি দিয়েই আমার রেজাল্টের অবস্থা জানতে চাইল।

রেজাল্টের অবস্থা খুব একটা ভালো না তা আশপাশের সবাই জানে। পাশের বাসার আন্টিরও অজানা নয়।


ঘটনা - ৩

চেষ্টায় কমতি ছিল না তবু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি। এলাকার এক সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছি। পাবলিকে চান্স পাওয়া বন্ধুগুলো আমায় ভুলে গিয়েছে। তবে ভুলেনি তাদের পরিবারের মানুষ। রাস্তায় বা বাজারে দেখা হলেই জিজ্ঞেস করে,"তুমি ওমুকের ছেলে না? কোথায় ভর্তি হয়েছো? পাবলিকে চান্স পাওনি? আমাদের ওমুকের কথা জানো? বুয়েটে চান্স পেয়েছে।"


ঘটনা - ৪

চাকরি প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি দুয়েকটা টিউশনি করাই। মাঝে মাঝে বাড়িতে যাওয়া হয়। কাছের মানুষগুলো জিজ্ঞেস করে ঢাকায় কি করি। গতবার রহিম কাকা মুখের ওপর বলেই ফেললেন, "কি কর ঢাকায়? চাকরি-বাকরি কি পেয়েছো? কেন শুধু শুধু ঢাকায় বসে বসে বাবার টাকা নষ্ট করছো। আমাদের ওমুকের কথা জানো? দুবাই থাকে। ১ লাখ টাকা বেতন পায়।"


এরকম হাজারো ঘটনার সমাহারে আমাদের সমাজ। ঘটনা গুলো ভিন্ন হলেও প্রেক্ষাপট একই। হতাশাগ্রস্ত মানুষগুলোকে এই সমাজ দূরে ঠেলে দেয়। তাদের বাঁচার আকুতি সফলেরা শুনতে পায়না। কাটা ঘায়ে নুনের ছিটা বোঝেন? ঠিক এইভাবে ব্যর্থ আর হতাশাগ্রস্ত মানুষকে নিজেদের সফলতা শুনিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া হয়। 



তোপাজ্জল হক মেহেদী 

শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ 


আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে