মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

দেবহাটায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

দেবহাটায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

সাতক্ষীরা উপজেলা দেবহাটার ভাতশালা-কোমরপুর স্লুইস গেট সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার হয়েছে। 


বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় পথচারীরা মরদেহটি দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খরব দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসি মরদেহটি মৎস্য শিকারি মনিরুল ইসলামের বলে প্রাথমিকভাবে সনাক্ত করে। নিহত ব্যক্তি কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।


পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিনের ন্যায় বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরিনি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারে খবর পাঠানো হয়।


তিনি আরো জানান, যেখানে দেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন। তবে তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোন কাজ করতে পারেন না।


দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ঐ ব্যক্তি ইতোপূর্বে হৃদরোগে আক্রান্ত হয়েছিল বলে জানাতে পেরেছি।


Tag
আরও খবর