তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

আব্দুল্যাহর বিশ্ববিদ্যালয়ে পড়ার অন্তরায় তার দারিদ্র্যতা


খুলনার কয়রা  উপজেলার গোবরা গুচ্ছ গ্রামের  মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না।বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আছে আর মাত্র ৩ দিন। ১৩ অক্টোবরের মধ্যে তাঁকে ভর্তি হতে হবে। 


এ বছর চবিতে খ ইউনিটে ৯৪৭ তম স্থান অর্জন করেছে আব্দুল্যাহ । এদিকে গরীব-অসহায় বাবা-মা কিভাবে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার খরচ জোগান দিবেন এমন চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।


আম্ফানের জলোচ্ছ্বাসে ৩ বিঘা ধানি জমি সহ ভিটামাটি হারিয়ে  সর্বশান্ত হয়েছে আব্দুল্লাহর পরিবার।  ভূমিহীনদের জন্য নির্মিত গোবরার গুচ্ছগ্রামে ৫০ নম্বর ঘরে থাকে আব্দুল্যাহর পরিবার। মারাত্মক সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহর পিতা দিনমজুর আবু বকর মোড়ল হাতের একটি আঙ্গুল খুইয়ে কাজকামে প্রায় অক্ষম । আব্দুল্যাহর পড়াশুনা চালিয়ে  চালিয়ে যাওয়ার জন্য জাগরনী চক্র ফাউন্ডেশন থেকে ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন। সেই ঋনের কিস্তি শোধ না হতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুখবর পায় । ঋণের ভারে বিপর্যস্ত আবু বকর মোড়ল ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন কি না এই শংকায় প্রহর গুনছেন। 


গুচ্ছ গ্রামের জীবন আর চরম ভাত-কাপড়ের কষ্টের মধ্যে যখন জীবনই চালানো দায়, সেখানে লেখাপড়ার স্বপ্ন  সে-তো দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। কিন্তু  জীবনের এই সব টানাপোড়েন থামিয়ে রাখতে পারিনি অদম্য মেধাবী আব্দুল্লাহকে। 


আব্দুল্যাহর মা ফাতেমা খাতুন বলেন,বিশ্ববিদ্যালয়ে কোচিং করানোর জন্য ২০ হাজার টাকা ঋণ নেই, আমার স্বামী অসুস্থ।ঠিকমত সংসার চলে না।আমি দিনমজরী করে সংসার চালাই।এখন ছেলে কে কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াবো।


 

চট্রগাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আছে আর মাত্র ৩ দিন। ১৩ অক্টোবরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করতে সব। আব্দুল্যাহর বিশ্ববিদ্যালয়ে ভর্তির হতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।আব্দুল্যাহ'র সাথে কথা বলতে চাইলে এই নম্বরে ০১৯৬১৭০২৫১৯,০১৯৯২৫২৩৬৭৪ যোগাযোগ করা যাবে।

আরও খবর





6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

১ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে


6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে