নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

“তৃণমূল নয়, শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধিতাকারীরা ছিন্নমূল"-চট্টগ্রাম সিটি মেয়র

চট্টগ্রাম-১১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এম আবদুল লতিফ এর পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দে





চটগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করীম চৌধুরী বলেছেন, "তৃণমূল নয়, শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধিতাকারীরা ছিন্নমূল।

  ১ ডিসেম্বর বিকেলে নগরীর ৩৭ নং ওয়ার্ড মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চট্টগ্রাম-১১ আসনের নৌকা প্রতীকের  প্রার্থী এম আবদুল লতিফ এর পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, যুগে যুগে এটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতারা ভুল করলেও তৃণমুল কর্মী সমর্থকরা কখনোই শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে আপোষ করে নাই। এবারও কিছু ছিন্নমূল নেতার কথায় আওয়ামী লীগের বিশাল কর্মী সমর্থক বিভ্রান্ত হবে না। তিনি আজ মুন্সীপাড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, অংগ-সহযোগী সংগঠন এর নেতা-কর্মী-সমর্থক সহ সর্বস্তরের জন সধারণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

প্রধান আলোচক চট্টগ্রাম ১১ আসনের পরপর তিনবারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব এম আবদুল লতিফ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের খেদমতের সুযোগ দিয়েছেন। আমি সাধ্যমতো সেই চেষ্টা করেছি। আমি ব্যানার পোস্টারের রাজনীতি করি না। এলাকার প্রতি স্কুল কলেজে গরীব ছাত্র ছাত্রীদের বেতন, পরীক্ষার ফি ইত্যাদির জন্য টাকা দিয়ে রেখেছি, বিদেশগামীদের জন্য চীনা-জাপানী-কোরিয়ান ভাষা শিক্ষা সহ বিভিন্ন টেকনিক্যাল কোর্সে ফ্রিতে ট্রেনিং এর ব্যাবস্থা করেছি। আর আমার এলাকায় জননেত্রী শেখ হাসিনা দইজ্জের তলে গাড়ি চলার ব্যবস্থা থেকে রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাসপাতাল সহ হাজার হাজার কোটি টাকার যেসব উন্নয়ন কাজ করেছেন সেসব আপনারা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করুন।

আরও খবর