যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

আমার বাবার যুদ্ধ জয়ের গল্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-12-2023 12:36:26 pm


◾সাঈদুর রহমান লিটন : দাদু বারান্দায় বসে আছেন। আম গাছের ফাঁক গলে এক টুকরা রোদ এসে পড়েছে দাদুর গায়ে। শীতের সকাল। হেমন্তের শেষের দিকে সামান্য শীত আসে। দাদুর মন খানিকটা আনমনা। ডিসেম্বর এলে দাদুর মন এমন হয়। তিনি বিচলিত হয়ে ওঠেন। আজ পহেলা বৈশাখ। দাদু আজো তেমনি বিচলিত। 

দাদু বলেন, কাছে বোস। তোর বাবার গল্প করি শোন। 

যত্তিন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকেই দাদু বাবার গল্প করে আসছেন। দাদুর গল্প বলা আমি মমনোযোগ দিয়ে শুনি।বাবার গল্প তো শুনতে ভালো লাগে। কষ্ট ও পাই অন্তরে। তবে কষ্টের চেয়ে অহংকার লাগে বেশি।আর গল্প যদি হয় গৌরবের তাহলে তো কথাই নেই। আমার বাবার গল্প অনেকটা বেশিই গৌরবের।

দাদু বলেন শোন তুই তখন মায়ের কোলে। নাদুস নুদুস ছিলি খুব। তোকে কোলে নিয়ে চুমু খেয়ে দেশের যুদ্ধে চলে গিয়েছিলো তোর বাবা।দেশ রক্ষার যুদ্ধ। বর্বর পাকিস্তানের হাত থেকে মাতৃভূমি রক্ষার যুদ্ধ। তাই যাওয়ার সময় বাঁধা দেই নাই।

কোথায় কোথায় যুদ্ধ করেছে আমার বাবা জানা নেই। তোর বাবা ভীষণ সাহসি ছিলো। শুনেছি ভারতে গিয়ে  গিয়ে ট্রেনিং নিয়ে এসেছিল পাকদের সাথে যুদ্ধ করতে।

প্রায় নয় মাস যুদ্ধ করেছিলো। ডিসেম্বর এলে যুদ্ধ জয়ের সুবাতাস শোনা যাচ্ছিল।

দাদু বলেন, আমার গর্বে বুক ভরে উঠত।রেডিওর খবর শুনে। আমার একটা রেডিও ছিলো সব সময় কানে রাখতাম। আমার ছেলের খবর বলে কিনা জানার জন্য। আমাদের জয়ের খবর বলে কিনা তাও জানার জন্য।

তোর দাদি রাতদিন কান্নাকাটি করতো কবে ফিরে আসবে তার ছেলে।

তোর মা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো তোর বাবার ফিরে আসার অপেক্ষায়। তোর মায়ের মুখের দিকে তাকানো যেতো না। দুশ্চিন্তায় কাবু কাহিল হয়ে গিয়েছিলো।

তোর বাবা একদিন ফিরে এলো। ৩০ শে নভেম্বর গভীর রাতে । খুব গোপনে। কোন কথা বলার সুযোগ নাই। কান্না কাটি করার সুযোগ নেই। কেউ জেনে যাবে তোর বাবা বাড়ি এসেছে। তাহলে বিপদ হয়ে যাবে।

আমরা কেউ বেশি কথা বলি নাই। শুধু জিজ্ঞাসা করেছি যুদ্ধের খবর। আমার বুকের ধন বলেছে সু খবর আছে। এখন বলতে পারবো না। আবার ফিরে এলে যুদ্ধের সব গল্প তোমাদের বলবো।

তোর বাবা ঐদিন রাতে বাড়ি ছিলো।তারপর দিন রাতে আবার গোপনে চলে যাবে। তোর দাদি পাটায় বেটে চিতই পিঠা বানানোর জন্য চালের গুড়ি করতে ছিলো, তোর মা  মোরগ রান্না করতে ছিলো। তুই তখন তোর বাবার কোলে ছিলি।

সেদিন ডিসেম্বরের এক তারিখ। বেলা দুইটা আড়াইটার দিকে......

দাদু খানিকটা পানি খেয়ে নিলেন। দাদু কিছুটা কাঁপতে ছিলেন। দাদুর এখন বয়েস হয়েছে। দাদু আগের মতো আর কোন দুঃখের খবর শরীরে নিতে পারেন না।

দাদুর চোখ রক্তিম বর্ণ হয়ে উঠেছে।চোখের কোণে সামান্য পানি।

দাদুকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিলাম। দাদু হাত দিয়ে চোখ মুছে নিলেন।বললেন,

বেলা আনুমানিক দুইটা আড়াইটার দিকে পাশের গাঁয়ের আজাহার উদ্দিন দল বল নিয়ে আমাদের বাড়ি এলো। আমি বাড়ির উঠোনেই দাঁড়িয়ে ছিলাম। 

আজাহার উদ্দিন তোর বাবার নাম ধরে বলল, আমাদের কাছে খবর আছে মাজেদ বাড়ি এসেছে। ওকে ডেকে দিন। আমি কাচুমাচু করতেছিলাম।তোর বাবা ঘরে থেকে শুনে তোকে আমার কোলে দিয়ে বলল, বাবা ওদের দেখে রেখো।

বলে আজাহার উদ্দিনদের কাছে যাওয়া মাত্রই চাদরের নিচ থেকে পিস্তল বের করে দুই তিন রাউন্ড গুলি করে ওরা চলে গেলো।

তোর বাবা গগন বিদারি চিৎকার দিয়ে উঠোনের পর পড়ে গেল।পুরো উঠোন রক্তের বন্যা বয়ে গেল।

তোর মা মাজেদ কে ধরে আহাজারি করতে লাগলো।

গাঁয়ের লোক ভয়ে কেউ দেখতেও এলো না।তুই কোলে

ভয়ে কাঁদতে ছিলি। তোর মা তোর বাবার লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেললো। আর জ্ঞান ফিরে আসেনি। তোর দাদি সেই থেকে মস্তিষ্ক বিকৃতি ঘটায় মাজেদ মাজেদ করে চিৎকার করে, হাসাহাসি করে।

দাদু আমাকে বুকের কাছে নেয়। জোরে আকঢ়ে ধরে। 

ভাঁজ পড়া চোয়াল গড়িয়ে শত বছরের দুঃখে জমা অশ্রুদানা চিকচিক করে ওঠে।

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৫ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৮ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে