নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরার ৪টি আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামীলীগ

সাতক্ষীরার ৪টি আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামীলীগ


সাতক্ষীরার ৪টি আসনের তিনটিতেই স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামী লীগের প্রার্থীরা। আসনগুলো হলো, সাতক্ষীরা-১. সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪।


সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান এবং জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি সরদার মুজিব। তিনি কলারোয়া উপজেলার বাসিন্দা।


ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান জানান, যেহেতু দলের পক্ষ থেকে স্বতন্ত্র নির্বাচন করায় কোন বিধি নিষেধ নেই, সেকারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি।


সরদার মুজিব জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে নিষেধ করেননি। তাই সাতক্ষীরা-১ আসনে তিনি প্রার্থী হচ্ছেন।


সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে মনোনয়ন পেয়েছেন সদর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ আসনের দু’বারের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তিনি মনোনয়ন পাননি। তাই এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।


মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘মঙ্গলবার আমি সাতক্ষীরায় যাব। কর্মীরা যেহেতু চাচ্ছে, আমি নির্বাচন করি, তাই তাদের কথামতো আমি নির্বাচন করতে ইচ্ছুক।


স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হক। সাতক্ষীরা-৩ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন এবিএম মোস্তাকিম।


সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন। একাদশ জাতীয় সংসদের সদস্য এসএম জগলুল হায়দার এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি। সাঈদ মেহেদি বলেন, যেহেতু কেন্দ্র থেকে আসনগুলো উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।


Tag
আরও খবর