তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে যমুনা আন্তঃনগর ট্রেনের ৩টি বগিতে আগুন,৪জন যাত্রী আহত।

মো:সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা  ট্রেন সরিষাবাড়ী ষ্টেশন ছেড়ে  যাওয়ার পর পিছনের ৩ বগি দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে ।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,যমুনা এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৪৫/৭৪৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী  আন্তঃনগর ট্রেন । আজ রবিবার  ১৯-১১-২৩ ইং তারিখ রাত ১.১০ মিনিটে সরিষাবাড়ী ষ্টেশন ছেড়ে তারাকান্দি উদ্দেশ্য রওনা দেয়ার দুই মিনিট পর  ১.১২ মিনিটে পিছনের ক,খ,গ, ৩টি  বগিতে ধুয়া উড়তে দেখে বগিতে থাকা যাত্রীগণ আতংকগ্রস্থ হয়ে নামতে গিয়ে ৪ জন আহত হলে  তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ২জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে চলে যায়। অপর ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে  একজন মহিলা যাত্রী রয়েছেন । অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরিষাবাড়ি সিনিয়র ফায়ার স্টেশন অফিসারের নেতৃত্বে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্তন আনতে সক্ষম হন। এব্যাপারে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি নাশকতা  কি না তদন্ত করে জানানো হবে জানান। এসময় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুসফিকুর রহমান সংগীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী  সহকারী ষ্টেশন মাষ্টার আব্দুস সালাম জানান  ১.১০ মিনিটে তারাকান্দির উদ্দেশ্য ছেড়ে যাওয়ার  কিছুক্ষন পর আগুনের সূত্রপাত হয় বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে,আগুনে পুড়ে যাওয়া ট্রেনের  ২ বগি  সরিষাবাড়ীতে কেটে রেখে অন্যন্য বগি নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় ৫ ঘন্টা সময় বিলম্ব হবে বলে ট্রেনের পরিচালক মাসুদ রানা জানান।  এমন  নাশকতা ঠেকাতে ট্রেনের দায়িত্ব নিয়োজিত রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও আনসারদের কর্তব্য নিয়ে জনমনে বা  সাধারণ যাত্রীদের মনে নানা শংকা  ও নিরাপত্তা হীনতার সৃষ্টি হয়েছে বলে জানান।


আরও খবর