ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি পুনর্গঠিত, সভাপতি মোহাম্মদ আলী-সম্পাদক মহিন

সাংবাদিকদের শ্রেণি স্বার্থ রক্ষার সংগঠন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি পুনর্গঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা কমিটির সিনিয়র সভাপতি বাবলু দাসের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ আবু শাহেদ এবং মাহমুদ আল আজাদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।


সভায় সর্বসম্মতিক্রমে সম্প্রতি বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং সংগঠনের সুনাম বিনষ্ট করার দায়ে বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদককে স্ব স্ব পদ থেকে বহিষ্কার করে ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।


নতুন কমিটিতে সাংবাদিক মোহাম্মদ আলীকে সভাপতি ও মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক  নির্বাচিত করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে আবুল বাশার, একরামুল হক, সাগর বড়ুয়া, আমান উল্লাহ সৈয়দ, মোঃ মাজহারুল ইসলাম, দিলীপ কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল আজাদ ও সহ সাংগঠনিক সম্পাদক নকিব হোসাইন চৌধুরী, অর্থ সম্পাদক অরুণ বৈষ্ণব, সহ অর্থ সম্পাদক মো. রবিউল হোসেন, দপ্তর সম্পাদক মো.শোয়াইব, সহ দপ্তর সম্পাদক রিফাত সালাউদ্দিন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোলাইমান ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন ও সহ সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ, নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ আতাউর রহমান মিয়া, জাহাঙ্গীর আলম ও বাবলু দাশ নির্বাচিত হয়। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ আবদুল আউয়াল রোকন, আহমেদ আরমান, মঈন বাঙালি, আবু তৈয়ব, নাজিমউদ্দীন, আলমগীর, জাবেদ, সানিফ চৌধুরী, রবি চৌধুরী, শহিদুল ইসলাম, নুর মালেক ও মুন্না প্রমুখ। অন্যান্যদের মধ্যে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক হাবিব রেজা।

আরও খবর