নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

‘জলবায়ু সুবিচার’ এর দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

‘জলবায়ু সুবিচার’ এর দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৮) সামনে রেখে ‘জলবায়ু সুবিচার’ এর দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু ন্যায্যতার দাবিতে একটি বিশাল পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আজ বৃহস্পতিবার ১৬ই নভেম্বর সকাল দশটায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ জলবায়ু ন্যায্যতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।


এ সময় তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিগত সময়ে কার্বন নিঃসরণের হার কমানো ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। বৈশ্বিক উষ্ণতা রোধে অবশ্যই তাদের কার্বন নিঃসরণের হার কমাতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কিন্তু আমাদের কথা কী দুবাই সম্মেলন পর্যন্ত পৌঁছাবো।


সমাবেশ থেকে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানানো হয়।


সমাবেশে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মিজানুর রহমান, গোলাম সরোয়ার, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, কবি সরদার গিয়াস উদ্দীন, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সভাপতি রাইসুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ন বিশ্বাস কেডি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশের তরিকুল ইসলাম, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।


Tag
আরও খবর