ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

তফসিলকে স্বাগত জানিয়ে ঈদগাঁও উপজেলা আ’লীগের আনন্দ মিছিল

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে ঈদগাঁও বাস স্টশনে আনন্দ মিছিল করেছে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।


সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে আরাকান সড়কে হাজারো নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেন। মিছিল পরবর্তী ঈদগাঁও উপজেলা কৃষক লীগের সভাপতি আবছার কামালের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ূন তাহের চৌধুরী হিমুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।


এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ূন তাহের চৌধুরী হিমু, উপজেলা আওয়ামীলীগ নেতা অনুপম পাল অনু, মোজাহের আহমদ সিকদার, ইফতেখারুল আলম রুমেল, মমতাজুল ইসলাম খান, মোঃ শরিফ, আহমদ শরীফ, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম, নাছির উদ্দীন জয়, ঈদগাঁও উপজেলা কৃষক লীগের সভাপতি আবছার কামাল, সাধারণ সম্পাদক ভূট্রো, ঈদগাঁও উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক বান্ডি, সদস্য সচিব সাইফুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক সাহেদ কামাল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোরশেদ, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ, ঈদগাহ রশিদ আহমদ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবদুর রহমান নাহিদ, জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভির, সাধারণ সম্পাদক জাহেদ ইকবাল হাসিব, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।


উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের মত ঈদগাঁও’তেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বিএনপি। সেজন্য তফসিল ঘোষণার আগে থেকেই আমরা রাজপথে অবস্থান নিয়েছি। মানুষ এখন নির্বাচনমুখী। আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। এ-ই লক্ষ্যে আজ থেকে প্রতিটি পাড়া মহল্লায় কর্মসূচি পালন করবে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।


এসময় তিনি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করার জন্য নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান।

Tag
আরও খবর