নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দেবহাটায় ২ ব্যবসায়ীকে কারাদন্ডসহ ৩শ কেজি পুশকৃত চিংড়ি জব্দ


দেবহাটায় ৩শ কেজি পুশকৃত বাগদা চিংড়ি সহ দুই মৎস্যব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 


মঙ্গলবার ১৪ই নভেম্বর দুপুরে দেবহাটা উপজেলার টিকেট এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা শাস্তি প্রদান করা হয়। মৎস্য ব্যবসায়ী রবিন্দ্র নাথ সরকারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং রফিকুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।


এ সময় ১১ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। অভিযানে জব্দকৃত পুশকৃত চিংড়ি মাছ গুলো পরে ডাম্পার ট্রাকের চাকার তলায় দিয়ে বিনষ্ট করা হয়। সাতক্ষীরার নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।

অভিযানকালে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র এ.এস.পি মোঃ নাজমুল হাসান, সদর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র সাইন্টিফিক অফিসার নূরে আলমসহ অন্যান্যরা।


র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকিট এলাকার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশকৃত ৩০০ কেজি বাগদা চিংড়িসহ উক্ত দুই মৎস্য ব্যবসায়ীসহ ১৩ জনকে আটক করা হয়। এরপর তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এবং বাকী ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সাথে জব্দকৃত চিংড়ি মাছ ডাম্পার ট্রাকের চাকার তলায় দিয়ে বিনষ্ট করা হয়।

Tag
আরও খবর