নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সীতাকুণ্ডে বিএনপি নেতা পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর

সীতাকুণ্ডে বিএনপি নেতা পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর




চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি শামসুল আলম আজাদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তর। এ সময় ঘরের দরজা জানালা ভাংচুর করে।

সোমবার ভোর ৪টার সময় ১০/১৫ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল হামলা চালিয়ে ককটেল নিক্ষেপসহ দরজা জানালা ভাঙচুর করেছে বলে জানান কাউন্সিলর আজাদ।

জানা যায়, পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি শামসুল আলম আজাদের বিল্ডিং ঘরের প্রথম ও দ্বিতীয় তলায় ১০/১৫ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল হামলা চালিয়ে ঘরের দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি কটকেলও নিক্ষেপ করে।

এ বিষয়ে পৌর কাউন্সিল শামসুল আলম আজাদ সাংবাদিকদের জানান, আমি বাড়ীতে উপস্থিত না থাকার সুবাদে এবং এলাকায় আতংক সৃষ্টি করার জন্য দূবৃর্ত্তরা আমার বাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমদ বলেন, আমি বিষয়টি জেনেছি, তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর