কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত

হতাশায় দুই পাড়ের স্বজনরা, পাটগ্রাম সীমান্তে হয়নি মিলনমেলা

কালীপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে উভয় দেশের মানুষদের মিলনমেলা হলেও এবারে মিলিত হওয়ার সুযোগ দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে বিভিন্ন এলাকা হতে আসা লোকজনেরা দিনভর/সোমবার (১৩ নভেম্বর) অপেক্ষা করে তাঁদের আত্মীয়-স্বজনদের একনজর দেখা ও কথা বলতে না পারায় দুঃখ/আফসোস করে ফিরে যান। 

স্থানীয়রা জানায়, কালীপূজার পরদিন বিএসএফ সীমান্তে কড়াকড়ি শিথিল করে। বিজিবিও নমনীয় থাকে। এতে দুই দেশের বিভিন্ন গ্রামে বসবাসকারী আত্মীয়-স্বজনেরা সীমান্তে জড়ো হয়ে বিএসএফের উপস্থিতিতে কাঁটাতারের ওপারে ভারতীয় ও বাইরে বাংলাদেশিরা দাঁড়িয়ে দেখা করে ও কথা বলে। এ সময় উভয় স্বজনেরা কিছু উপহার সামগ্রী সাবান, চকলেট, বিস্কুট, শার্ট, প্যান্ট, ধুতি কাপড়ের টুকরা (পিচ) দেওয়া-নেওয়া করে থাকে। মূলত অনেকে পাসপোর্ট ও ভিসা করতে না পেরে এ সময়টির অপেক্ষা করে থাকে। এপার বাংলা ওপার বাংলার স্বজনদের দেখে অনেক সময় হাসি-কান্নার আবেগঘন পরিবেশে একপ্রকার উৎসবের তৈরি হয়।    

বাংলাদেশের পাটগ্রাম উপজেলার নবীনগর বাউরা সীমান্তের বিপরীতে ভারতের কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের কাছাকাছি বাংলাদেশ-ভারত দুই দেশের শত শত নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সি স্বজনেরা বেশ কয়েকবছর হতে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলা ও দেখা করার সুযোগ পায়। এবারে কোনোভাবেই বিএসএফ কাউকে সীমান্তের কাছে আসতে দেয়নি। সীমান্তে শত শত বিএসএফ সদস্যদের অনেককে অস্ত্র ও লাঠি হাতে সর্তক প্রহরা দিতে দেখা গেছে। বেড়াকাটার নিদ্দিষ্ট গেট/দরজা/ফটক দিয়ে বাইরে এসে একাধিক বিএসএফ সদস্যকে শূণ্যরেখায় (নোম্যান্সল্যান্ড) ভারতীয়দের চাষাবাদ করা চা-বাগানে অস্ত্র ও লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।  

উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার কুকিলা রানী (৫০) বলেন, ‘ভারতের বাগডোগরা এলাকায় বোনের মেয়ে ও জামাই আছে। এক নজর দেখা ও কথা বলার জন্য আসছি। বিএসএফ দূর থেকে বাঁধা করছে না যেতে।’ একই এলাকার বিনাদীনি রানী (৫৫) বলেন, ‘বোন থাকে বাগডোগরায় অসুস্থ। কথা বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু হলোনা। বিস্কুট, সেমাই, সাবান দেওয়ার জন্য আনছি। দিতেও পারলাম না, কথাও বলতে পারলাম না- খুব দুঃখ হচ্ছে।’         

বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) কুচলিবাড়ী কোম্পানি সদরের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘গত ৯ নভেম্বর উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে কালীপূজা উপলক্ষে সীমান্তে উভয় দেশের নাগরিকদের একসাথে হওয়া, দেখা বা কথা বলার ব্যাপারে বিএসএফ নিষেধ করে। এ কারণে এ বছর লোকজনদের সীমান্তে যেতে দেওয়া হয়নি।’

আরও খবর