ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

শহরের মাঝের ঘাটে টমটম গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৪০টি ব্যাটারী ও আইপিএস লুট

শহরের একটি টমটম গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ১টি আইপিএস ও ৪০টি ব্যাটারীসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টেকপাড়া মাঝের ঘাট এলাকার এনাম ও ডালিমের মালিকানাধীন গ্যারেজে এই ডাকাতি সংঘটিত হয়।

গ্যারেজে থাকা চালকেরা জানান, রাত ৩টার দিকে মূল ফটকের তালা কেটে একদল ডাকাত গ্যারেজে ঢুকে পড়ে। গ্যারেজে তখন ৩ জন ড্রাইভার গভীর ঘুমে আচ্ছন্ন। ডাকাত দলের সদস্যরা সবাইকে ঘুম থেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে সবার হাত-মুখ বেঁধে ৪০টি টমটমের ব্যাটারি, ১টি আইপিএস ও মোবাইল নিয়ে যায়।

আরেক ড্রাইভার জানান, বন্দুক ও ছুরা তাঁরা ৪ জন ছিল। বাইরে গাড়ি নিয়ে আরও কয়েকজন অপেক্ষা করছিল। সবাইকে বেঁধে রেখে ব্যাটারী ও আইপিএস নিয়ে সটকে পড়ে।

গ্যারেজের মালিক ডালিম জানিয়েছেন, ভোরে বিষয়টি তাঁকে জানানো হয়। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে শিগগিরই ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর