ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

উখিয়ায় নেতা নিহতের দাবি বিএনপির:কক্সবাজারে বুধবার সকাল- সন্ধ্যা হরতাল

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জাগির হোসেন নামে এক বিএনপি নেতা নিহতের দাবী করছে জেলা বিএনপি। এই হত্যার প্রতিবাদে বুধবার কক্সবাজারে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।






কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না মঙ্গলবার বিকেলে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজারের উখিয়ায় গত ৫ নভেম্বর রাতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় আইন শৃংখলা বাহিনী অভিযান চালায়। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে আইন শৃংখলা বাহিনীর সংঘর্ষ বাঁধলে ৩ জন বিএনপি নেতা-কর্মী গুরুতর আহত হয়।



পরে আহতদের মধ্যে স্হানীয় বিএনপি নেতা জাগির হোসেন (৩৭) মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের পুত্র এবং সাবেক যুবদল নেতা ও বর্তমান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক।


বিবৃতিতে নেতৃবৃন্দ,নেতা-কর্মীদের উপর গুলি চালিয়ে নিহত করার প্রতিবাদে কক্সবাজার জেলায় বুধবার সকাল সন্ধ্য হরতালের ঘোষণা দেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, এ ছাড়া গত ২৮ অক্টোবরের পরে বিভিন্ন থানায় মামলা দিয়ে ৫৫ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে।


গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, “একটা মানুষ মারা গেছে, হরতাল দিয়ে এ কর্মীকে সম্মান জানানো দরকার।মূলত সেজন্য হরতাল ডাকা হয়েছে।”



কার গুলিতে মারা গেছে বা কারা তাকে গুলি করেছে তা জানতে চাইলে শাহজাহান চৌধুরী বলেন, “সেইদিন যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এখন স্পষ্ট করে বলা মুশকিল কার গুলিতে মারা গেছে। এটা তদন্ত সাপেক্ষ বিষয়।”

Tag
আরও খবর