নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা শ্যামনগরে রাস্তার উপরে ড্রেন নির্মাণ

সাতক্ষীরা শ্যামনগরে রাস্তার উপরে ড্রেন নির্মাণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ 

কথায় বলে জোর যার মুল্লুক তার। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সদরে সবচেয়ে জনবহুল রাস্তা শহীদ মুক্তিযোদ্ধা সড়ক। দীর্ঘদিন ধরে রাস্তাটি সম্প্রসারণের দাবি জানিয়েছে আসছে এলাকাবাসি।


উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রানী সম্পদ হাসপাতাল, মডার্ণ স্কুল, শ্যামনগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, শহীদ মিনার, স্মৃতিসৌধ, শহীদদের মাজার, একাধিক বেসরকারি হাসপাতাল, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যাতায়াতের একমাত্র রাস্তাটি সম্প্রসারণ হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। জলবদ্ধতা নিরসনে রাস্তার পাশে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হলেও অবৈধ দোকান ঘর বাঁচাতে সড়কটি সংকীর্ণ করে একে বেকে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।


উপজেলা পরিষদ নতুন ভবনের মূল ফটক থেকে শুরু হওয়া ড্রেনের কাজ হাসপাতালের গেট সংলগ্ন স্থানে গিয়ে অবৈধ দোকান ঘর বাঁচাতে রাস্তার উপর উঠে যাওয়ায় রাস্তাটি পূর্বের চেয়েও আরও বেশি সংকীর্ণ হওয়ায় উপক্রম হয়েছে।


সূত্রে জানায়, শহর উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি কতৃক শ্যামনগর উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা সড়কের উপজেলা পরিষদের ৩ নং গেট থেকে গোপালপুর কালভার্ট পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার টাকায় ৯২৩ মিটার পানি নিষ্কাসনের জন্যে আরসিসি ঢালায় ড্রেন নির্মাণ বরাদ্দের কাজ টেন্ডারের মাধ্যমে পেয়ে নির্মাণ কাজ চলমান রেখেছেন ঠিকাদার আবুল বাশার।


বর্তমান রাস্তা সহ দুই পাশে সর্বনিম্ন ৫৯ ফুট জায়গায় থাকলেও ড্রেন নির্মাণ কাজে রাস্তার জায়গায় ব্যবহার না করে রাস্তার উপর দিয়ে চলছে ড্রেন নির্মাণ কার্যক্রম।


সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের মূল ফটক থেকে শুরু হওয়ার ড্রেনের কাজ হাসপাতাল গেট সংলগ্ন স্থানে গিয়ে সড়কের জায়গায় অবৈধ ভাবে দোকান গড়ে ওঠায় সেখান থেকে বামে ঘুরিয়ে রাস্তার উপরে তোলা হয়েছে ড্রেন নির্মাণ কার্যক্রম।


অতি ব্যস্ততম রাস্তায় সম্প্রসারণের বদলে সংকীর্ণ করা কতটা যৌতিকতা রয়েছে এমন আলোচনা উপজেলা জুড়ে ও সদরের সকল শ্রেণীর পেশার মানুষের মাঝে। ড্রেন নির্মাণ শুরুতে স্থানীয় জনগোষ্ঠী বাধাগ্রস্থ করলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ নিরবতা পালন করে। রাস্তার উপরে ড্রেন নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ আমলে নিচ্ছে না কতৃপক্ষ।


ড্রেন নির্মাণ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, ড্রেন নির্মাণ কাজ এভাবে সমাপ্ত হলে ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণ হওয়ায় আর কোন সম্ভাবনা থাকবে না। একেত এই সড়কে যানজট মুক্ত হচ্ছে না, ভবিষ্যতে আরও যানজট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহে সাত দিন রাস্তাটি যানবাহন থাকার কারণে মুমূর্ষু রোগী প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বাধাগ্রস্থ হলেও এ নিয়ে যেন কারও মাথা ব্যথা নেই এমন অভিযোগ স্থানীয়দের। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।

Tag
আরও খবর