নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

গোয়ালন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
গোয়ালন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত


রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।


শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও দৈনিক প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি  মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, প্রাক্তন শিক্ষক ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার নির্মল কুমার চক্রবর্তী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম লিন্টু, গোয়ালন্দ বাজার ব‍‍্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া প্রমূখ। এ সময় স্হানীয় সুধীবৃন্দ ও সাংবাদিকরা উপস্হিত ছিলেন। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম।


এ সময় অতিথিবৃন্দ ও ক্লাবের সাবেক নেতৃবৃন্দ নব-নির্বাচিত নেতৃবৃন্দেকে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।


উল্লেখ্য, গত ২৭ অক্টোবর গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোহনা টিভি ও দৈনিক ভোরের পাতার গোয়ালন্দ প্রতিনিধি মো. আবুল হোসেন, সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস নির্বাচিত হন।


পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি অধিক যত্নশীল হওয়া দরকার। কোন দল, ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব লোক না হয়ে তাদের সার্বজনীন হতে হবে।  সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। এ সময় তিনি প্রেসক্লাবের উন্নয়নে তার দিক থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।


উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, রাজবাড়ী জেলার মধ্যে সংবাদ পত্রের যে কয়েকটা সংগঠন আছে তার মধ্যে গোয়ালন্দ প্রেসক্লাব একটি অন‍্যতম সংগঠন। ঐতিহ্যবাহী এ সংগঠনের নব-নির্বাচিত সদ‍স‍্যদের অভিনন্দন এবং সদ‍্য বিদায়ী সদস‍্যদের শুভ কামনা জানাচ্ছি।


এ সময় তিনি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি গোয়ালন্দকে বিশ্বের দরবারে আরও পরিচিত করা এবং গোয়ালন্দের হারানো ঐতিহ্য ও ভালো দিকগুলো নিয়ে বেশিবেশি লেখালেখি করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সেইসাথে প্রেসক্লাবের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার কথা বলেন।

আরও খবর