অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপিই ফাঁদে পড়েছে: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-11-2023 11:21:20 am

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলন বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে। বিএনপি নিজেরাই পরিস্থিতি অস্থির করে আমাদের নাম দিচ্ছে বিদেশিদের কাছে। নানান নাটক করছেন তারা। নাটকের পরিচালক তারেক রহমান।


রোববার (৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, যে বড় নেতারা আটক হয়েছে, তারা একজনও কি দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের ওপর আক্রমণ। পুলিশের ওপর আক্রমণ, বাস পুড়িয়ে হেলপার মারা, হাসপাতালে গিয়ে হামলা চালানো- এসব দায় মির্জা ফখরুলসহ কেউ কি এড়াতে পারে? যদি বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারবে না। নেতাদের নির্দেশে এসব অপকর্ম হয়েছে, সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত যথাযথই বলেছে, এটি একটি সন্ত্রাসী সংগঠন।


তিনি বলেন, আমীর খসরু আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগরে ফেলে দেন, কখনো কর্ণফুলীতে ফেলে দেন, আবার কখনো বুড়িগঙ্গায় ফেলে দেন; এখন নিজে কোথায় গেছেন? খবরই নেই। 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ২৮ অক্টোবর তারা যে নাটক সাজিয়েছিল, আপনারাই বলুন, এই দল কী না করতে পারে? তারা সেদিন নাটক সাজিয়েছে, সেদিন সরকারের পতন হবে। সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এখানে এনেছে। বাইডেন তো দূরে থাক, তার বাড়ি সিরাগঞ্জের উল্লাপাড়া!  


এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া,ঢাকা মহানগর দক্ষি আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি প্রমুখ উপস্থিত ছিলেন

আরও খবর