মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বিরোধী দলের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রভাব নেই সাতক্ষীরায়

বিরোধী দলের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রভাব নেই সাতক্ষীরায়


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

জামায়াত বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সাতক্ষীরায় যান চলাচল স্বাভাবিক আছে। দূরপাল্লার কোন গণপরিবহন জেলা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জামায়াত বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে সাতক্ষীরায় তেমন কোন প্রভাব পড়েনি।

এদিকে ভোমরা স্থলবন্দরেও অবরোধের কোন প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মত বন্দরের আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকে এ পর্যন্ত জেলার কোথাও অবরোধ সমর্থনে মিছিল, মিটিং ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

এছাড়াও অবরোধ ঘিরে নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের আরো ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, সাতক্ষীরার সকল আভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সকাল থেকেই সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন আলম চৌধুরী জানান, অবরোধ ঘিরে শহরের বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

Tag
আরও খবর